বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

পাইকর কৃষাণ মান্ডির পাশে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল লটারির টিকিট

পাইকর কৃষাণ মান্ডির পাশে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল লটারির টিকিট

২ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: বীরভূমের পাইকর থানার ফের বড়ো সাফল্য। পাইকরের কাশিমনগর এলাকায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ লটারি টিকিট উদ্ধার। কৃষাণ মান্ডি সংলগ্ন বাসস্ট্যান্ডের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ৬ হাজার ১০৫টি লটারির টিকিট। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লটারি টিকিট উদ্ধারের পাশাপাশি এই টিকিট পাচার চক্রের সাথে যুক্ত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করে পাইকর থানার পুলিশ। ধৃতরা হলেন পাইকরের লাটাগ্রাম এলাকার বাসিন্দা সাহেবুল শেখ ওরফে আকাল শেখ, কামালুদ্দিন খান এবং মঠবসড়ি গ্রামের রেকিব শেখ। তাঁদের গ্রেফতার করে প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পাইকর থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারে মামলা রুজু করে আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। এত বিপুল সংখ্যক লটারির টিকিট কীভাবে সেখানে এল, এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং এই টিকিটগুলি কোথায় সরবরাহ করার পরিকল্পনা ছিল—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পাইকর থানার পুলিশ।ঘটনাকে ঘিরে কাশিমনগর এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য। উদ্ধার হওয়া সমস্ত লটারির টিকিট বাজেয়াপ্ত করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে পুলিশ।

বহরমপুরে উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহ পালন, ক্রেতা সচেতনতায় জোর প্রশাসনের

বহরমপুরে উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহ পালন, ক্রেতা সচেতনতায় জোর প্রশাসনের

২ সেপ্টেম্বর, ২০২৬
সাক্ষরতার আলো পৌঁছে দিতে পথে নামল দুই ট্যাবলো, বহরমপুরে উদ্বোধন করলেন মন্ত্রী গৌরীশঙ্কর 

সাক্ষরতার আলো পৌঁছে দিতে পথে নামল দুই ট্যাবলো, বহরমপুরে উদ্বোধন করলেন মন্ত্রী গৌরীশঙ্কর 

২ সেপ্টেম্বর, ২০২৬
শিশুশ্রম রুখতে চাঁচলের হোটেল-রেস্তোরাঁয় আচমকা হানা শ্রম দপ্তরের 

শিশুশ্রম রুখতে চাঁচলের হোটেল-রেস্তোরাঁয় আচমকা হানা শ্রম দপ্তরের 

২ সেপ্টেম্বর, ২০২৬
ওয়ার্ড বেড়ে ৫৩, দুর্গাপুর নগর নিগমে ব্যাপক প্রশাসনিক রদবদল

ওয়ার্ড বেড়ে ৫৩, দুর্গাপুর নগর নিগমে ব্যাপক প্রশাসনিক রদবদল

২ সেপ্টেম্বর, ২০২৬
প্রযুক্তির দৌড়ে বেসরকারি স্কুলকে টেক্কা শান্তিপুরের সরকারি স্কুলের

প্রযুক্তির দৌড়ে বেসরকারি স্কুলকে টেক্কা শান্তিপুরের সরকারি স্কুলের

২ সেপ্টেম্বর, ২০২৬
বাড়ি থেকে উদ্ধার প্রায় ২৮ কেজি গাঁজা, আটক ২

বাড়ি থেকে উদ্ধার প্রায় ২৮ কেজি গাঁজা, আটক ২

১ সেপ্টেম্বর, ২০২৬
সোমবার গভীর রাতে বাইক দুর্ঘটনা, খবর পেয়ে উপস্থিত হয় ভাতারের বিধায়ক সৌমেন

সোমবার গভীর রাতে বাইক দুর্ঘটনা, খবর পেয়ে উপস্থিত হয় ভাতারের বিধায়ক সৌমেন

১ সেপ্টেম্বর, ২০২৬
খাবারের মান ও স্বাস্থ্যবিধি খতিয়ে দেখতে শক্তিগড়ে ল্যাংচার দোকানে হানা

খাবারের মান ও স্বাস্থ্যবিধি খতিয়ে দেখতে শক্তিগড়ে ল্যাংচার দোকানে হানা

১ সেপ্টেম্বর, ২০২৬
ফরাক্কায় আল-আমীন মিশন ছাত্রীর মৃত্যু ঘিরে রহস্য

ফরাক্কায় আল-আমীন মিশন ছাত্রীর মৃত্যু ঘিরে রহস্য

১ সেপ্টেম্বর, ২০২৬
পানাগড়ে ভয়াবহ আগুন, ভস্মীভূত স্কুটার শোরুম

পানাগড়ে ভয়াবহ আগুন, ভস্মীভূত স্কুটার শোরুম

১ সেপ্টেম্বর, ২০২৬
লালবাগ মহকুমা আদালতে জাল উকিল আটক

লালবাগ মহকুমা আদালতে জাল উকিল আটক

১ সেপ্টেম্বর, ২০২৬

এই বিভাগের আরও খবর