বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

কলকাতা যাওয়ার ঝামেলা শেষ, এবারে সরাসরি চাকদহ-শিলিগুড়ি বাস

কলকাতা যাওয়ার ঝামেলা শেষ, এবারে সরাসরি চাকদহ-শিলিগুড়ি বাস

১০ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গ যাওয়ার জন্য আর কষ্ট করে কলকাতায় এসে বাস ধরার দিন শেষ। নদীয়ার মানুষের জন্য এবার এক দুর্দান্ত সুখবর নিয়ে এল রাজ্য পরিবহণ দফতর। সাধারণ যাত্রীদের দীর্ঘদিনের চাহিদার কথা মাথায় রেখে এবার নদীয়ার চাকদহ থেকেই সরাসরি উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়ি পর্যন্ত চালু হতে চলেছে ঝাঁ চকচকে এসি বাস পরিষেবা। শুধু তাই নয়, দীর্ঘ পথের ক্লান্তিকর যাত্রাকে আরও আরামদায়ক করতে এই বিশেষ বাসে থাকছে আধুনিক বায়ো-টয়লেটের ব্যবস্থাও। নদীয়ার সাধারণ মানুষকে এতদিন শিলিগুড়ি যাওয়ার জন্য হয় ট্রেনের টিকিটের ওপর ভরসা করতে হতো, অথবা ট্রেন না পেলে বাধ্য হয়ে সাধারণ বাস ধরতে হতো। এতে যেমন অতিরিক্ত সময় নষ্ট হতো, তেমনই ট্রেন বা বাসের টিকিট না পাওয়ার একটা অনিশ্চয়তা থাকত। নতুন এই বাস পরিষেবা চালু হওয়ার ফলে হঠাৎ পরিকল্পনা করেও নদীয়ার মানুষ এবার অনায়াসে টিকিট কেটে সোজা পৌঁছে যাবেন শিলিগুড়ি। পাশাপাশি মাঝরাস্তায় শৌচাগার ব্যবহারের যে চিরাচরিত সমস্যা, বায়ো-টয়লেটের সুবিধা থাকায় মহিলারা ও বয়স্ক ব্যক্তিরা বিশেষ সুবিধা পাবেন। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহ থেকেই এই অভিনব বাস পরিষেবা সাধারণ যাত্রীদের জন্য রাস্তায় নেমে পড়বে। অত্যাধুনিক এই এসি বাসটি চাকদহ থেকে ছেড়ে নদীয়া ও মুর্শিদাবাদের প্রধান প্রধান সড়ক হয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে। প্রাথমিক স্তরে টিকিটের দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই রাখা হচ্ছে বলে খবর। শ্রাবণের শেষে পাহাড় ভ্রমণের যে হিড়িক থাকে পর্যটকদের মধ্যে, এই বাস পরিষেবা চালু হওয়ায় তাতে অনেকটাই গতি আসবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমানে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা 

অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমানে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা 

১০ আগস্ট, ২০২৬
পথ নিরাপত্তা পালন

পথ নিরাপত্তা পালন

৯ আগস্ট, ২০২৬
রাতের অন্ধকারে সোনার দোকানে  ডাকাতি! 

রাতের অন্ধকারে সোনার দোকানে  ডাকাতি! 

৯ আগস্ট, ২০২৬
মানকর মঙ্গলমের উদ্যোগে রবীন্দ্র স্মরণ

মানকর মঙ্গলমের উদ্যোগে রবীন্দ্র স্মরণ

৯ আগস্ট, ২০২৬
বিএমএস নেতার বাইকের হাওয়া খোলায় কাঁকসায় ধুন্ধুমার বিজেপি বিক্ষোভ

বিএমএস নেতার বাইকের হাওয়া খোলায় কাঁকসায় ধুন্ধুমার বিজেপি বিক্ষোভ

৯ আগস্ট, ২০২৬
গলসিতে বাস যাত্রীদের জন্য প্রতীক্ষালয়ের দাবি 

গলসিতে বাস যাত্রীদের জন্য প্রতীক্ষালয়ের দাবি 

৯ আগস্ট, ২০২৬
জনপ্রতিনিধিদের হোয়াটসঅ্যাপ হ্যাক করে জালিয়াতি! সাইবার প্রতারকদের নয়া ফাঁদ

জনপ্রতিনিধিদের হোয়াটসঅ্যাপ হ্যাক করে জালিয়াতি! সাইবার প্রতারকদের নয়া ফাঁদ

৯ আগস্ট, ২০২৬
মেমারিতে শ্রদ্ধাঞ্জলিতে বিশ্বকবি

মেমারিতে শ্রদ্ধাঞ্জলিতে বিশ্বকবি

৯ আগস্ট, ২০২৬
মালদহে হাড়হিম করা নৃশংসতা! স্ত্রীকে খুঁটিতে বেঁধে জ্যান্ত পুড়িয়ে মারল স্বামী

মালদহে হাড়হিম করা নৃশংসতা! স্ত্রীকে খুঁটিতে বেঁধে জ্যান্ত পুড়িয়ে মারল স্বামী

৯ আগস্ট, ২০২৬
পেট্রলে অতিরিক্ত ইথানল, রানিবাঁধে তীব্র উত্তেজনা

পেট্রলে অতিরিক্ত ইথানল, রানিবাঁধে তীব্র উত্তেজনা

৮ আগস্ট, ২০২৬
মহিষাদলে নতুন পর্যটন কেন্দ্র গড়ার উদ্যোগ

মহিষাদলে নতুন পর্যটন কেন্দ্র গড়ার উদ্যোগ

৮ আগস্ট, ২০২৬