বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

বারুইপুরের পর জয়নগর, এবার বৃদ্ধাকে ধর্ষণ

বারুইপুরের পর জয়নগর, এবার বৃদ্ধাকে ধর্ষণ

২৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি, বারুইপুর: বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশের এনকাউন্টার নিয়ে যখন তোলপাড় রাজ্য, ঠিক তখনই দক্ষিণ ২৪ পরগনা জেলায় ফের এক নৃশংস ধর্ষণের ঘটনা ঘটল। এবার পাশবিক অত্যাচারের শিকার হলেন ৬৫ বছরের এক বৃদ্ধা। আশঙ্কাজনক ও অচৈতন্য অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জয়নগরের বকুলতলা থানার ময়দা দক্ষিণপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে ওই বৃদ্ধা বাড়ির কাছে একটি বাগানে ঘাস কাটতে গিয়েছিলেন। নির্জন বাগানে তাঁকে একা পেয়ে এলাকারই এক যুবক তাঁর ওপর চড়াও হয়। অভিযোগ, বৃদ্ধার মুখ ও গলা চেপে ধরে তাঁকে নির্মমভাবে ধর্ষণ করে ওই অভিযুক্ত। পাশবিক অত্যাচারের জেরে ঘটনাস্থলেই জ্ঞান হারান বৃদ্ধা। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও বৃদ্ধা বাড়ি না ফেরায় উদ্বেগ বাড়ে পরিবারের সদস্যদের। চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা। অবশেষে সন্ধ্যার দিকে ওই বাগানের ঝোপের মধ্য থেকে তাঁকে অচৈতন্য এবং রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাঁকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এই ঘটনার পর রাতেই নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে বকুলতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বারুইপুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই জয়নগরের এই ঘটনায় জেলা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এলাকার নিরাপত্তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

রেল সাবওয়ে পাচ্ছে বহরমপুরের কর্ণসুবর্ণ, খুশি এলাকা

রেল সাবওয়ে পাচ্ছে বহরমপুরের কর্ণসুবর্ণ, খুশি এলাকা

২৭ জুলাই, ২০২৬
স্বেচ্ছায় রক্তদান শিবির 

স্বেচ্ছায় রক্তদান শিবির 

২৬ জুলাই, ২০২৬
৩৯ মাসেও মেলেনি বিধবা ভাতা, মানসিক ভারসাম্যহীনের টাকা মার অন্যের অ্যাকাউন্টে

৩৯ মাসেও মেলেনি বিধবা ভাতা, মানসিক ভারসাম্যহীনের টাকা মার অন্যের অ্যাকাউন্টে

২৬ জুলাই, ২০২৬
কাশিমবাজারে লরির ধাক্কায় পথচারীর মৃত্যু, বিক্ষোভ এলাকাবাসীর

কাশিমবাজারে লরির ধাক্কায় পথচারীর মৃত্যু, বিক্ষোভ এলাকাবাসীর

২৬ জুলাই, ২০২৬
শিক্ষা ও সংস্কৃতি সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে পদযাত্রা 

শিক্ষা ও সংস্কৃতি সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে পদযাত্রা 

২৬ জুলাই, ২০২৬
অসুস্থতার কারন দেখিয়ে ইস্তফা দিলেন ঝালদার পুর-প্রধান সুরেশ আগরওয়াল

অসুস্থতার কারন দেখিয়ে ইস্তফা দিলেন ঝালদার পুর-প্রধান সুরেশ আগরওয়াল

২৬ জুলাই, ২০২৬
সার্টিফিকেট তোলার হিড়িক শান্তিপুর কলেজে

সার্টিফিকেট তোলার হিড়িক শান্তিপুর কলেজে

২৬ জুলাই, ২০২৬
বীরভূমের পাইকরে নাবালিকা ছাত্রীকে নিগ্রহের অভিযোগ, গ্রেপ্তার ১

বীরভূমের পাইকরে নাবালিকা ছাত্রীকে নিগ্রহের অভিযোগ, গ্রেপ্তার ১

২৫ জুলাই, ২০২৬
রামপুরহাটে মিছিল ও পথসভায় ব্যাপক ভিড় 

রামপুরহাটে মিছিল ও পথসভায় ব্যাপক ভিড় 

২৫ জুলাই, ২০২৬
বায়োমেট্রিক নিয়ে জালিয়াতি! উত্তাল দৌলতাবাদ

বায়োমেট্রিক নিয়ে জালিয়াতি! উত্তাল দৌলতাবাদ

২৫ জুলাই, ২০২৬
রেফার করতেই মৃত্যু, তারপরেই মার, রঘুনাথগঞ্জের নার্সিংহোমে ফের প্রশ্নের মুখে চিকিৎসা-নিরাপত্তা

রেফার করতেই মৃত্যু, তারপরেই মার, রঘুনাথগঞ্জের নার্সিংহোমে ফের প্রশ্নের মুখে চিকিৎসা-নিরাপত্তা

২৫ জুলাই, ২০২৬