বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

ডোমকলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আত্মসাৎ, ডাটা এন্ট্রি অপারেটর-সহ গ্রেফতার ৩

ডোমকলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আত্মসাৎ, ডাটা এন্ট্রি অপারেটর-সহ গ্রেফতার ৩

৯ জুন, ২০২৬

রিচা দত্ত, মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের ডোমকলে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় দুর্নীতি ফাঁস। ভুয়ো অ্যাকাউন্ট খুলে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে BDO অফিসের ডাটা এন্ট্রি অপারেটর-সহ ৩ জনকে গ্রেফতার করল ডোমকল থানার পুলিশ। মূল অভিযুক্ত জোরগাছার বাসিন্দা সার্জেন সেখ। ২০২১ সাল থেকে ডোমকল BDO অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত ছিলেন। চক্রের সদস্য লস্করপুরের মিজানুর রহমান ও মানিকনগরের আলী কাদের ওরফে নিউটন। মুর্শিদাবাদ কো-অপারেটিভ ব্যাংকের স্থানীয় শাখাকে ব্যবহার করে চলত জালিয়াতি। সরকারি প্রকল্পের আসল সুবিধাভোগীদের নামে একাধিক ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হত। এরপর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকলেই তা সরিয়ে নিত চক্র। কীভাবে ধরা পড়ল? BDO অফিসের অভ্যন্তরীণ অডিটে একই উপভোক্তার নামে একাধিক অ্যাকাউন্ট ও সন্দেহজনক লেনদেন ধরা পড়ে। এরপরই ডোমকল থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে গতকাল রাতে ৩ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার ধৃতদের বহরমপুর জেলা আদালতে তোলা হয়েছে। তদন্তের স্বার্থে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছে ডোমকল থানা। আদালত ৭ দিনের হেফাজত মঞ্জুর করেছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে নথি, মোবাইল ও ব্যাঙ্কের পাসবই বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক অনুমান, আত্মসাতের পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়াবে। আরও তদন্ত কোন দিকে? এই চক্রের সঙ্গে ব্যাঙ্কের কোনও কর্মী জড়িত কি না খতিয়ে দেখা হচ্ছে। BDO অফিসের অন্য কোনও কর্মীর যোগ আছে কি না, তাও তদন্তের আওতায়। আসল সুবিধাভোগীরা কেন মাসের পর মাস টাকা পাননি, তাও খতিয়ে দেখছে প্রশাসন। ঘটনা সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য। নাম প্রকাশে অনিচ্ছুক এক উপভোক্তা বলেন, “অ্যাকাউন্ট আছে, কিন্তু টাকা ঢোকে না। অফিসে গেলে বলে সব ঠিক। এখন বুঝলাম কেন টাকা পাইনি।”জেলা প্রশাসন জানিয়েছে, দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। ব্লক স্তরে নজরদারি আরও জোরদার করা হবে।

ভগিরথপুরে ভৈরব নদী পারাপারে চরম দুর্ভোগেও প্রশাসন নীরব, রাস্তা সারাল স্থানীয়রা 

ভগিরথপুরে ভৈরব নদী পারাপারে চরম দুর্ভোগেও প্রশাসন নীরব, রাস্তা সারাল স্থানীয়রা 

৯ জুন, ২০২৬
জনতার দরবারে মিলল সুফল, বঞ্চনা কাটিয়ে খুশি কুলটি

জনতার দরবারে মিলল সুফল, বঞ্চনা কাটিয়ে খুশি কুলটি

৯ জুন, ২০২৬
অবৈধ নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ কাঁকসা পঞ্চায়েতের

অবৈধ নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ কাঁকসা পঞ্চায়েতের

৯ জুন, ২০২৬
তোলাবাজির অভিযোগে সুজিত বসুর পর এবার পুলিশের জালে তৃণমূলের সব্যসাচী

তোলাবাজির অভিযোগে সুজিত বসুর পর এবার পুলিশের জালে তৃণমূলের সব্যসাচী

৯ জুন, ২০২৬
জলসত্র কর্মসূচির সফল বাস্তবায়ন

জলসত্র কর্মসূচির সফল বাস্তবায়ন

৮ জুন, ২০২৬
দুর্গাপুরে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেপ্তার বান্ধবীসহ তিন

দুর্গাপুরে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেপ্তার বান্ধবীসহ তিন

৮ জুন, ২০২৬
বর্ণাঢ্য মিছিল সহযোগে মন্ডল পার্টি অফিস উদ্বোধন

বর্ণাঢ্য মিছিল সহযোগে মন্ডল পার্টি অফিস উদ্বোধন

৮ জুন, ২০২৬
বিজেপির বিজয় সম্মেলনী অনুষ্ঠান 

বিজেপির বিজয় সম্মেলনী অনুষ্ঠান 

৮ জুন, ২০২৬
পালাবদলের পরেও কাঁকসায় অবাধে চলছে বালি পাচার

পালাবদলের পরেও কাঁকসায় অবাধে চলছে বালি পাচার

৮ জুন, ২০২৬
মন্ত্রী হওয়ায় গৌরীশঙ্কর ঘোষকে অভিনন্দন বিজেপির মেগা শোভাযাত্রায় 

মন্ত্রী হওয়ায় গৌরীশঙ্কর ঘোষকে অভিনন্দন বিজেপির মেগা শোভাযাত্রায় 

৭ জুন, ২০২৬
সাগরদিঘিতে আইসিডিএস চাকরির নামে প্রতারণা তৃণমূল নেতার বিরুদ্ধে

সাগরদিঘিতে আইসিডিএস চাকরির নামে প্রতারণা তৃণমূল নেতার বিরুদ্ধে

৭ জুন, ২০২৬