বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

রাণীনগরে ফের বড় সাফল্য! পিস্তল-সহ গ্রেফতার ১

রাণীনগরে ফের বড় সাফল্য! পিস্তল-সহ গ্রেফতার ১

১২ জুন, ২০২৬

রিচা দত্ত, মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের রাণীনগরে আবারও বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন খবরের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে 7mm পিস্তল ও ৩ রাউন্ড গুলি-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল রাণীনগর থানা। নেতৃত্বে ছিলেন নতুন ওসি সুরজিৎ হালদার। রাণীনগর থানার রামচন্দ্রপুর মাঠ সংলগ্ন এলাকা থেকে গতকাল রাত আনুমানিক ১:৩০ মিনিটে, গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় নজরদারি চালাচ্ছিল পুলিশ। সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। তল্লাশিতে ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে: ১টি 7mm দেশি পিস্তল, ৩ রাউন্ড তাজা কার্তুজ । পুলিশ সূত্রে নাম জানা গেছে রেন্টু শেখ, তার বাড়ি রাণীনগর থানার রামচন্দ্রপুর এলাকাতেই। কী উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিল, তা জানতে জেরা চলছে। রাণীনগর থানার ওসি সুরজিৎ হালদার বলেন, “সীমান্তবর্তী এলাকা বলে আমরা সবসময় সতর্ক। রাতের টহল জোরদার করা হয়েছে। গোপন খবর পেয়েই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এলাকায় কোনও অপরাধ বরদাস্ত করা হবে না।” এদিন ধৃত রেন্টু শেখকে লালবাগ মহকুমা আদালতে তোলা হয়। রাণীনগর থানা ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায়। আদালত ৫ দিনের হেফাজত মঞ্জুর করেছে। ওসি সুরজিৎ হালদার কয়েক সপ্তাহ আগেই রাণীনগর থানায় দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নিয়েই সীমান্ত এলাকায় কড়া নজরদারি শুরু করেন তিনি। তারপর থেকেই একের পর এক সাফল্য আসছে। স্থানীয়দের মতে, রাতের টহল বাড়ায় এলাকায় অপরাধ কমেছে। আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে আনা হল, তার উৎস খুঁজছে পুলিশ। ধৃতের সঙ্গে আর কোনও চক্র জড়িত আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। রেন্টু শেখের বিরুদ্ধে আগের কোনও অপরাধের রেকর্ড আছে কি না, তাও যাচাই করা হচ্ছে। এলাকাবাসী পুলিশের এই তৎপরতায় খুশি। অপরাধ দমনে এই অভিযান জারি থাকবে বলে জানিয়েছে রাণীনগর থানা।

বসিরহাট ও বারুইপুরে অভিযান

বসিরহাট ও বারুইপুরে অভিযান

১১ জুন, ২০২৬
কবজি ডুবিয়ে ভুরিভোজ, বিড়ি খেয়ে বাসন মেজে চম্পট চোর!

কবজি ডুবিয়ে ভুরিভোজ, বিড়ি খেয়ে বাসন মেজে চম্পট চোর!

১১ জুন, ২০২৬
মৃত ব্যক্তির ক্ষতিপূরণের টাকাও আত্মসাৎ করেছেন তৃণমূল প্রধান!

মৃত ব্যক্তির ক্ষতিপূরণের টাকাও আত্মসাৎ করেছেন তৃণমূল প্রধান!

১১ জুন, ২০২৬
আউশগ্রামে বিদ্যুৎ চুরির ঘটনায় লক্ষাধিক টাকা জরিমানা

আউশগ্রামে বিদ্যুৎ চুরির ঘটনায় লক্ষাধিক টাকা জরিমানা

১১ জুন, ২০২৬
জবরদখল রুখতে চরম হুঁশিয়ারি মন্ত্রী দিলীপের

জবরদখল রুখতে চরম হুঁশিয়ারি মন্ত্রী দিলীপের

১১ জুন, ২০২৬
বিশ্বভারতীতে প্রকাশ্যে ঝুলিয়ে মাংস বিক্রি বন্ধে কড়া পদক্ষেপ 

বিশ্বভারতীতে প্রকাশ্যে ঝুলিয়ে মাংস বিক্রি বন্ধে কড়া পদক্ষেপ 

১০ জুন, ২০২৬
বিয়ের দাবিতে ২৬ বছরের যুবকের বাড়িতে ৪১ বছরের নারীর অনশন

বিয়ের দাবিতে ২৬ বছরের যুবকের বাড়িতে ৪১ বছরের নারীর অনশন

১০ জুন, ২০২৬
ছয় বছর ধরে বিদ্যুৎসংযোগ নেই মানকরের মল্লিকপাড়া- মেটেপাড়ার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

ছয় বছর ধরে বিদ্যুৎসংযোগ নেই মানকরের মল্লিকপাড়া- মেটেপাড়ার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

১০ জুন, ২০২৬
আগাম নোটিশ ছাড়াই বন্ধ মানকর পালপাড়া সুস্বাস্থ্য কেন্দ্র, ক্ষোভ

আগাম নোটিশ ছাড়াই বন্ধ মানকর পালপাড়া সুস্বাস্থ্য কেন্দ্র, ক্ষোভ

১০ জুন, ২০২৬
শোকের ছায়া মানকরে

শোকের ছায়া মানকরে

৯ জুন, ২০২৬
উন্নয়নের নামে তৃণমূলে, উন্নয়নের নামেই দলত্যাগ, কটাক্ষ অধীরের

উন্নয়নের নামে তৃণমূলে, উন্নয়নের নামেই দলত্যাগ, কটাক্ষ অধীরের

৯ জুন, ২০২৬