বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিনোদন

আন্নার সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করলেন অভিনেতা তথা উপ-মুখ্যমন্ত্রী পবন

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬
আন্নার সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করলেন অভিনেতা তথা উপ-মুখ্যমন্ত্রী পবন
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা: অবসান ঘটল দীর্ঘ ১৩ বছরের বৈবাহিক সম্পর্কের। এবার তৃতীয় স্ত্রী আন্না লেজনেভার (কোনিডালা) সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের কথা ঘোষণা করলেন অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী তথা তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির ‘পাওয়ার স্টার’ পবন কল্যাণ। সোমবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় একটি যৌথ বিবৃতির মাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন এই তারকা দম্পতি। তাঁদের এই আকস্মিক বিচ্ছেদের খবরে মন ভেঙেছে লক্ষ লক্ষ ভক্তের।
বিবৃতিতে পবন এবং আন্না জানিয়েছেন, দীর্ঘ আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই তাঁরা এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের বৈবাহিক সম্পর্ক শেষ হলেও একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চিরকাল বজায় থাকবে। একই সঙ্গে তাঁরা স্পষ্ট করে দিয়েছেন যে, তাঁদের বিচ্ছেদ সন্তানদের প্রতি কর্তব্যে কোনও প্রভাব ফেলবে না।

 সন্তান পোলেনা অঞ্জনা ও মার্ক শঙ্করের ভবিষ্যৎ এবং সুখ-স্বাচ্ছন্দ্যই তাঁদের প্রধান অগ্রাধিকার থাকবে। এই কঠিন সময়ে তাঁদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য অনুরাগীদের কাছে অনুরোধও করেছেন তাঁরা।

উল্লেখ্য, এটি ছিল পবন কল্যাণের তৃতীয় বিয়ে। এর আগে ১৯৯৭ সালে নন্দিনী এবং ২০০৯ সালে অভিনেত্রী রেণু দেশাইয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু কোনও সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়নি। ২০১১ সালে ‘তিন মার’ ছবির শুটিং চলাকালীন রুশ নাগরিক আন্নার প্রেমে পড়েন পবন। এরপর ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে বিশেষ বিবাহ আইনে গাঁটছড়া বাঁধেন তাঁরা। বিগত কয়েক বছর ধরে তাঁদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন শোনা গেলেও, পবনের রাজনৈতিক উত্থানের সময় আন্নাকে তাঁর পাশেই দেখা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত এই হাই-প্রোফাইল দাম্পত্যেও ইতি পড়ল, যা দক্ষিণ ভারতের বিনোদন ও রাজনৈতিক মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

আরও বিনোদন খবর