বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিনোদন

বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার, মঞ্চস্থ হল ‘কেশরী হত্যা’

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৬
বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার, মঞ্চস্থ হল ‘কেশরী হত্যা’
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: কেন্দ্রীয় রাজনীতির ব্যস্ত সূচির মাঝেই এবার সম্পূর্ণ ভিন্ন মেজাজে ধরা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। রাজনীতির ময়দান ছেড়ে রবিবাসরীয় সন্ধ্যায় তাঁকে দেখা গেল থিয়েটারের মঞ্চে। কলকাতার ঐতিহ্যবাহী রবীন্দ্র সদনে 'রঙ্গ অপেরা'র পরিচালনায় মঞ্চস্থ হল ঐতিহাসিক নাটক ‘কেশরী হত্যা’। আর সেই নাটকেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জুতায় পা গলালেন সুকান্তবাবু। নাটকে শুধু অভিনয়ই নয়, কথকের ভূমিকাতেও দর্শকদের নজর কেড়েছেন তিনি।

ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত এই নাটকে মূলত ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বর্ণময় জীবনী ফুটিয়ে তোলা হয়েছে। জওহরলাল নেহরুর মন্ত্রিসভা থেকে শ্যামাপ্রসাদবাবুর ঐতিহাসিক পদত্যাগ, জনসংঘ প্রতিষ্ঠা এবং কাশ্মীরে তাঁর রহস্যমৃত্যুর ইতিহাস উঠে এসেছে নাটকের সংলাপে। একই সঙ্গে ড. মুখোপাধ্যায় এবং তরুণ অটল বিহারী বাজপেয়ীর রাজনৈতিক সখ্য ও আদর্শগত লড়াইয়ের রসায়নও চমৎকারভাবে মঞ্চে পরিবেশন করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর সাবলীল অভিনয় দেখে হাততালিতে ফেটে পড়ে রবীন্দ্র সদনের প্রেক্ষাগৃহ।

অভিনয় প্রসঙ্গে সুকান্ত মজুমদার জানান, থিয়েটারে অভিনয় করার প্রস্তাব পেয়ে তিনি আর না করতে পারেননি। তাঁর কথায়, ‘‘সকল বাঙালির মনেই একটা সুপ্ত অভিনয় বাসনা থাকে। আমারও ছিল। তাই প্রস্তাব আসতেই রাজি হয়ে যাই।’’ তবে কেন্দ্রীয় মন্ত্রিত্ব ও দলের গুরুদায়িত্ব সামলে রিহার্সাল দেওয়াটা সহজ ছিল না। মন্ত্রী জানিয়েছেন, কাজের ফাঁকে এবং অন্য রাজ্য থেকে রাজনৈতিক কর্মসূচি সেরে কলকাতায় ফিরেই গভীর রাত পর্যন্ত নাটকের মহড়া দিয়েছেন তিনি। রাজনীতিক সুকান্তর এই নতুন অবতার নিয়ে এখন জোর চর্চা রাজনৈতিক ও নাট্যমহলে।

আরও বিনোদন খবর