বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

অটল পেনশন যোজনায় দেশে দ্বিতীয় মালদহ

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬
অটল পেনশন যোজনায় দেশে দ্বিতীয় মালদহ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ কেন্দ্রীয় সরকারের সমাজকল্যাণমূলক প্রকল্প ‘অটল পেনশন যোজনা’ (APY) রূপায়ণে সর্বভারতীয় স্তরে অভাবনীয় সাফল্য পেল পশ্চিমবঙ্গ। উপভোক্তা নথিভুক্তকরণের নিরিখে গোটা দেশের মধ্যে দ্বিতীয় স্থান দখল করেছে মালদহ জেলা। বয়স্ক নাগরিকদের সামাজিক নিরাপত্তার কথা মাথায় রেখে চালু করা এই কেন্দ্রীয় প্রকল্পে মালদহের এই সাফল্যে খুশি জেলা প্রশাসন। উল্লেখ্য, এই তালিকায় দেশীয় স্তরে প্রথম স্থানটি পেয়েছে বিহারের নওয়াদা জেলা। মালদহ জেলা প্রশাসন ও বিভিন্ন ব্যাঙ্কের যৌথ প্রচেষ্টায় এই গৌরব মিলেছে। জেলা স্তরে যে ব্যাঙ্কগুলি এই প্রকল্পে সবথেকে ভালো কাজ করেছে, সম্প্রতি তাদের পুরস্কৃতও করা হয়েছে।

প্রসঙ্গত, অটল পেনশন যোজনা হল ভারত সরকারের একটি অত্যন্ত জনপ্রিয় সামাজিক সুরক্ষা স্কিম। এই প্রকল্পের আওতায় আবেদনকারীদের ৬০ বছর বয়স হওয়ার পর থেকে প্রতি মাসে ন্যূনতম ১,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত পেনশন দেওয়া হয়। দেশের ১৮ থেকে ৪০ বছর বয়সি যে কোনও ভারতীয় নাগরিক এই সঞ্চয় প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে উপভোক্তার অবদানের ওপর ভিত্তি করে কেন্দ্রীয় সরকারও এই তহবিলে আর্থিক সহায়তা প্রদান করে থাকে। 
এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য আবেদনকারীর যে কোনও স্বীকৃত ব্যাঙ্ক বা ডাকঘরে (Post Office) একটি সঞ্চয় আমানত খাতা (Savings Account) থাকা বাধ্যতামূলক। তবে নিয়মানুযায়ী, কোনও ব্যক্তি যদি আয়কর দাতা (Taxpayer) হন, তবে তিনি এই সরকারি পেনশন প্রকল্পের সুবিধা পাবেন না। এই যোজনার অন্যতম বড় সুবিধা হলো এর পারিবারিক নিরাপত্তা। কোনও কারণে মূল উপভোক্তার মৃত্যু হলে তাঁর স্বামী অথবা স্ত্রী আজীবন এই পেনশনের টাকা পাবেন। আবার উভয়েরই মৃত্যু হলে জমাকৃত পেনশনের পুরো টাকা নমিনির হাতে তুলে দেওয়া হবে।

আরও খবর