বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

টমেটোর আড়ালে কয়লা পাচার!

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬
টমেটোর আড়ালে কয়লা পাচার!
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, গুসকরা: টমেটোর আড়ালে কয়লা পাচার।টমেটো বোঝাই ম্যাটাডোরের আড়ালে রমরমিয়ে চলছিল অবৈধ কয়লা পাচার! কিন্তু শেষ রক্ষা হলো না। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার দরুন মুহূর্তে ফাঁস হয়ে গেল পাচারকারীদের পুরো ছক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বুধবার বর্ধমান-সিউড়ি ১১৪ নম্বর জাতীয় সড়কের ওপর, গুসকরা ফাঁড়ি সংলগ্ন এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ১১৪ নম্বর জাতীয় সড়ক ধরে একটি টমেটো বোঝাই ম্যাটাডোর দ্রুত গতিতে সিউড়ির দিক থেকে বর্ধমানের দিকে 
যাচ্ছিল। নিয়ন্ত্রণ হাড়িয়ে গুসকরা ফাঁড়ির কাছে পৌঁছাতেই গাড়িটি মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায়। গতির তীব্রতা এতটাই ছিল ম্যাটাডোরটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরের অংশ কার্যত বেরিয়ে পড়ে।
দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। কিন্তু উদ্ধারকাজ চালাতে গিয়েই তাঁদের চোখ চড়কগাছে! দেখা যায়, বাইরে থেকে টমেটোর ক্যারেট সাজিয়ে রাখা হলেও, গাড়ির মূল কাঠামোর ভেতরে গোপন খোপ বানিয়ে লুকিয়ে রাখা হয়েছে বিপুল পরিমাণ বেআইনি কয়লা। দুর্ঘটনার ধাক্কায় গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই গোপন কয়লার ভাণ্ডার জনসমক্ষে চলে আসে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গুসকরা ফাঁড়ির পুলিশ। পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে এবং কয়লা উদ্ধার করেছে। টমেটো পরিবহণের অজুহাতে কীভাবে এই আন্তর্জাতিক বা আন্তঃজেলা পাচার চক্র সক্রিয় ছিল, এবং এর পেছনে কাদের হাত রয়েছে—তা খতিয়ে দেখতে জোরদার তদন্ত শুরু করেছে গুসকরা ফাঁড়ির পুলিশ। চালক ও খালাসি পলাতক নাকি আহত, সে বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।
জাতীয় সড়কের ওপর দিনে-দুপুরে এমন অভিনব পদ্ধতিতে কয়লা পাচারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও খবর