বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, লালবাগের ঘটনায় অবশেষে সাজা পেল অভিযুক্ত

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬
প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, লালবাগের ঘটনায় অবশেষে সাজা পেল অভিযুক্ত
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: ঘটনা ২০২৪ সালের ডিসেম্বর মাসের। মুর্শিদাবাদের বাসিন্দা এক মহিলার সঙ্গে সাহিদ শেখ নামে এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, সেই সূত্র ধরেই মহিলাকে লালবাগে ডেকে এনে পানীয়ের সঙ্গে নেশার জিনিস মিশিয়ে ধর্ষণ করে সাহিদ।

ঘটনার পর ২০ ডিসেম্বর মুর্শিদাবাদ থানায় ১৯৫/২৪ নম্বরে মামলা দায়ের হয়। পুলিশ প্রথমে অভিযুক্তের বাড়িতে গিয়ে তাঁকে পায়নি। পরে তদন্তে নেমে গুজরাটের কান্ডারা থানা থেকে সাহিদকে গ্রেফতার করে মুর্শিদাবাদ পুলিশ।

আদালতে মামলা চলাকালীন মোট ৮ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। সরকারি আইনজীবী ছিলেন মোহাম্মদ নকিমউদ্দিন। আসামিপক্ষে ছিলেন গোলাম রসূল ও সুজয় মুখার্জি।

মঙ্গলবার রায় ঘোষণা করে আদালত। বিচারক সাহিদ শেখকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা না দিলে আরও ১ বছর জেল খাটতে হবে।

রায় শুনে আসামিপক্ষ জানিয়েছে, তারা হাইকোর্টে আপিল করবে। ঘটনায় খুশি নির্যাতিতার পরিবার।

আরও খবর