বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

শর্ট সার্কিট থেকে এসিতে আগুন? দগ্ধ বায়রনকে নিয়ে প্রশ্ন

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৬
শর্ট সার্কিট থেকে এসিতে আগুন? দগ্ধ বায়রনকে নিয়ে প্রশ্ন
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, জঙ্গিপুর: নিঝুম রাতের স্তব্ধতা ভেঙে সবে শুরু হয়েছিল দিনের ব্যস্ততা। সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের সামশেরগঞ্জের ধুলিয়ানের কারখানায় শ্রমিকরা ততক্ষণে একে একে কাজে যোগ দিতে শুরু করেছেন। কিন্তু সকাল সাড়ে ১০টা নাগাদ এক লহমায় বদলে গেল চেনা ছবিটা। কারখানার দোতলার একটি ঘরে তখন ঘুমিয়েছিলেন বিধায়ক। আচমকাই সেই ঘরে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়, যার লেলিহান শিখায় গুরুতর দগ্ধ হন তিনি।

শনিবার সকালের এই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে জঙ্গিপুরের রাজনীতি তো বটেই, পুরো রাজ্যের রাজনৈতিক অলিন্দে এখন একই উৎকণ্ঠার সুর— কেমন আছেন বায়রন বিশ্বাস? মোড়ের মাথা থেকে শুরু করে চায়ের দোকান, সর্বত্রই রবিবার দিনভর আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল বিধায়কের বাড়িতে ঘটা এই ভয়াবহ অগ্নিকাণ্ড। কীভাবে তিনি অগ্নিদগ্ধ হলেন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে, বিধায়ক কি আত্মহত্যার চেষ্টা করেছিলেন নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও দুর্ঘটনা?
তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। বিধায়কের ভাইয়ের দাবি, দোতলার ঘরে বায়রন যখন ঘুমোচ্ছিলেন, তখন কোনওভাবে শর্ট সার্কিট থেকে ইন্ডোর এসি (AC) ইউনিটে বিস্ফোরণ ঘটে। সেখান থেকে আগুন ছিটকে পড়লে, তা নেভাতে গিয়েই অগ্নিদগ্ধ হন বিধায়ক। ঘটনায় তাঁর দুই হাত ও পায়ের একাংশ জখম হয়েছে। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁর অবস্থা স্থিতিশীল বলে পুলিশ ও চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে পুলিশ ও দমকল বাহিনী সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে।

আরও খবর