বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

পঞ্চায়েত দপ্তরের রিভিউ মিটিংয়ে বহরমপুরে মন্ত্রী দিলীপ ঘোষ, উপস্থিত সচিব সহ জেলার শীর্ষ আধিকারিকরা।

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬
পঞ্চায়েত দপ্তরের রিভিউ মিটিংয়ে বহরমপুরে মন্ত্রী দিলীপ ঘোষ, উপস্থিত সচিব সহ জেলার শীর্ষ আধিকারিকরা।
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: শুক্রবার মুর্শিদাবাদ সফরে এলেন রাজ্যের গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ। দুপুরে বহরমপুর সার্কিট হাউসে পৌঁছান তিনি।

সেখান থেকে বহরমপুর রবীন্দ্রসদন মোড় সংলগ্ন এলাকায় দলীয় কর্মীদের অস্থায়ী মঞ্চে রাখী বন্ধন উৎসবে যোগ দেন মন্ত্রী। শ্যামাপ্রসাদ মুখার্জীর মূর্তিতে মাল্যদান করে তিনি রবীন্দ্রসদনে পঞ্চায়েত দপ্তরের রিভিউ মিটিংয়ে অংশ নেন।

এদিন রবীন্দ্রসদনে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে VB-G RAM G সংক্রান্ত রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়।

বৈঠকে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব পি. উলগানাথন, প্রতিমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, জেলাশাসক আর. অর্জুন সহ অতিরিক্ত জেলাশাসক, জেলার সব মহকুমা শাসক, বিডিও এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

বৈঠকে জেলার পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, "জেলায় কাজ শুরু হয়েছে, কিছুটা পিছিয়ে আছে ঠিকই, তবে আগামী দু'মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে। এখন বর্ষার মরশুম, তাই কাজ কিছুটা স্থগিত রয়েছে। বৃষ্টি কমলেই পুরোদমে কাজ শুরু হবে। অনেক কাজের টেন্ডার হয়ে গিয়েছে।"

পঞ্চায়েতে অনাস্থা প্রসঙ্গে তিনি বলেন, "বিভিন্ন পঞ্চায়েতে অনাস্থা হচ্ছে, সে কারণে একটি নতুন আইন আনা হয়েছে, খুব শীঘ্রই তা লাগু হবে। সেখানে দায়িত্ব কার ওপর থাকবে, সমস্ত কিছু উল্লেখ থাকবে।"

তিনি আরও জানান, আজকের বৈঠকে বিভিন্ন দপ্তরের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে এবং আগামী দিনে মুর্শিদাবাদ জেলায় কাজের মানোন্নয়ন ঘটবে।

আরও খবর