বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর নামে জাল চিঠি! তোলাবাজির অভিযোগে কাঠগড়ায় তৃণমূল নেতা

প্রকাশিত: ২ আগস্ট, ২০২৬
প্রধানমন্ত্রীর নামে জাল চিঠি! তোলাবাজির অভিযোগে কাঠগড়ায় তৃণমূল নেতা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম এবং ছবি ব্যবহার করে ভারতীয় জনতা মজদুর সেলের প্যাডে জাল চিঠি ও বিল তৈরি করে তোলাবাজির অভিযোগ উঠল হাওড়ার এক দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই নেতার নাম কুঞ্জবিহারি সান্থালিয়া। হাওড়া জেলা বিজেপি নেতৃত্বের অভিযোগ, এই তৃণমূল নেতা দীর্ঘদিন ধরে বিজেপির শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে এবং কেন্দ্রীয় মন্ত্রী-নেতাদের নাম ব্যবহার করে টোটো চালক ও স্থানীয় দোকানদারদের থেকে লক্ষ লক্ষ টাকা তোলা আদায় করছেন। এই ঘটনায় ইতিপূর্বেই হাওড়া এবং ব্যাঁটরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হাওড়া জেলা বিজেপির সদর সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য।
বিজেপির দাবি, ওই তৃণমূল নেতা অত্যন্ত সুপরিকল্পিতভাবে রাজ্যের বর্তমান শাসক দলের নাম ও লেটারহেড জাল করেছেন। এলাকার সাধারণ টোটো চালক এবং ছোট ব্যবসায়ীদের ভয় দেখিয়ে বিজেপির ট্রেড ইউনিয়নের নামে তৈরি জাল রসিদ বা বিল বইয়ের মাধ্যমে জোরপূর্বক টাকা নেওয়া হতো। গরিব দিনমজুরদের বিশ্বাস অর্জন করতে এবং পুলিশের হাত থেকে বাঁচতেই খোদ দেশের প্রধানমন্ত্রীর নাম জড়ানো হয়েছে বলে গেরুয়া শিবিরের অভিযোগ।

হাওড়া জেলা বিজেপির সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্যের অভিযোগ, রাজ্যে তৃণমূলের আমলে এই নেতা অত্যন্ত দাপটের সঙ্গে এলাকা চালিয়েছেন। এখন অথচ আড়ালে বিজেপির ট্রেড ইউনিয়ন ও কেন্দ্রীয় মন্ত্রীদের সই-চিঠি জাল করে তোলাবাজির সাম্রাজ্য ফেঁদে বসেছেন। এই জালিয়াতি ও তোলাবাজি চক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখতে অবিলম্বে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিজেপি। যদিও এই সমস্ত অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই হাওড়ার রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও খবর