বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৬
দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ অক্টোবরের শুরুতেই দেশজুড়ে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি (LPG) সিলিন্ডারের দাম ৬২.৫০ টাকা থেকে ৭০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আজ, ১ অক্টোবর, বৃহস্পতিবার থেকেই তেল সংস্থাগুলির তরফ থেকে এই নতুন সংশোধিত দাম কার্যকর করা হয়েছে। তবে উৎসবের মরশুমে সাধারণ গৃহস্থের জন্য স্বস্তির খবর একটাই— ১৪.২ কেজির রান্নার গ্যাসের (Domestic LPG) দাম চলতি মাসে সম্পূর্ণ অপরিবর্তিত রাখা হয়েছে।

পশ্চিম এশিয়ার বর্তমান ভূ-রাজনৈতিক সংঘাত ও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্থিরতার জেরেই এই মূল্যবৃদ্ধি ঘটেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আজকের এই নতুন দাম বৃদ্ধির প্রভাব সরাসরি পড়তে চলেছে হোটেল, রেস্তোরাঁ ও ক্যাটারিং ব্যবসার ওপর, যার ফলে উৎসবের মরশুমে বাইরের খাবারের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পয়লা অক্টোবর থেকেই কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডারের (১৪.২ কেজি) দাম ৯৬৮.০০ টাকা। ছোট রান্নার গ্যাস সিলিন্ডারের (৫ কেজি) দাম ৩৫৮.৫০ টাকা। পাশাপাশি আজ থেকেই দাম বেড়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (১৯ কেজি) দাম ২৯৫৪ টাকা হল।

আরও খবর