বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

মাদকমুক্ত ভারত গঠনের লক্ষ্যে ‘নেশা মুক্ত যুবা’ কর্মসূচি পালিত মানকর কলেজে

প্রকাশিত: ২ আগস্ট, ২০২৬
মাদকমুক্ত ভারত গঠনের লক্ষ্যে ‘নেশা মুক্ত যুবা’ কর্মসূচি পালিত মানকর কলেজে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রক, ভারত সরকার-এর উদ্যোগে এবং MY Bharat ও National Service Scheme (NSS)-এর যৌথ সহযোগিতায় রবিবার মানকর কলেজে অনুষ্ঠিত হলো ‘Nasha Mukt Yuva for Viksit Bharat Sankalp Abhiyan’ কর্মসূচি। দেশের যুবসমাজকে মাদকাসক্তির কুফল সম্পর্কে সচেতন করে একটি সুস্থ, সৃজনশীল ও মাদকমুক্ত ভারত গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানের সূচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্বোধনী ভাষণ ও জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার ডিজিটাল প্যানেলের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকা, এনএসএস স্বেচ্ছাসেবক এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী একযোগে উপভোগ করেন। বক্তব্যে যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এরপর মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা, শপথ গ্রহণ এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত এনএসএস -এর দুই প্রকল্প আধিকারিক অধ্যাপক অরিজিৎ ভট্টাচার্য ও অধ্যাপক সুব্রত মন্ডল বলেন, মাদকাসক্তি শুধু ব্যক্তিজীবন নয়, পরিবার ও সমাজের ওপরও গভীর নেতিবাচক প্রভাব ফেলে। তাই সচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এই অভিযানের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে মানকর কলেজের এনএসএস ইউনিটের স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ ছিল লক্ষণীয়। কর্মসূচির শেষে মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সকল অংশগ্রহণকারী একযোগে শপথ গ্রহণ করেন। কলেজ প্রাঙ্গণে তোলা সমবেত আলোকচিত্রের মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে।

আরও খবর