বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

নিমন্ত্রণ রক্ষা না করায় ৫০০ টাকা জরিমানা!

প্রকাশিত: ২ আগস্ট, ২০২৬
নিমন্ত্রণ রক্ষা না করায় ৫০০ টাকা জরিমানা!
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, হুগলি: বিয়ে বা বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রিতরা না এলে সাধারণত মন খারাপ হয়। কিন্তু নিমন্ত্রণ রক্ষা না করায় আমন্ত্রিতদের ওপর সরাসরি ‘জরিমানা’ ধার্য করার মতো নজিরবিহীন ঘটনা বোধহয় এর আগে ঘটেনি। আর এই অদ্ভুত কাণ্ডটি ঘটিয়ে হুগলির রাজনৈতিক ও প্রশাসনিক মহলে হইচই ফেলে দিয়েছেন হুগলি-চুঁচুড়া পুরসভার এক কর্মী। আমন্ত্রিতরা অনুষ্ঠান বাড়িতে খেতে না আসায় আর্থিক ক্ষতি হয়েছে, এই যুক্তিতে তাঁদের প্রত্যেকের ওপর ৫০০ টাকা করে জরিমানা ধার্য করেছেন তিনি।অভিযুক্ত ওই কর্মীর নাম সুখেন ঘোষ। তিনি হুগলি-চুঁচুড়া পুরসভারই পাইপলাইন বিভাগের কর্মী এবং ওই এলাকারই বাসিন্দা। দিন কয়েক আগে নিজের বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে পুরসভার বিভিন্ন স্তরের কর্মী, আধিকারিক এবং পরিচিতদের সপরিবারে নিমন্ত্রণ করেছিলেন সুখেন। আমন্ত্রিতদের জন্য আয়োজনও করেছিলেন এলাহি খাবারের। কিন্তু অভিযোগ, বহু মানুষ কার্ড পেয়েও শেষ পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত হননি। ফলে বিপুল পরিমাণ খাবার নষ্ট হয় এবং সুখেনের মোটা টাকা লোকসান হয়।

এই আর্থিক ক্ষতি কিছুতেই মেনে নিতে পারেননি সুখেনবাবু। এরপরই তিনি সিদ্ধান্ত নেন, যাঁরা কার্ড নেওয়া সত্ত্বেও আসেননি, তাঁদের জরিমানা দিতে হবে। যেমন ভাবা তেমন কাজ! যাঁদের বাড়িতে নিজে গিয়ে কার্ড দিয়ে এসেছিলেন, তাঁদের বাড়ি বাড়ি গিয়ে ৫০০ টাকা জরিমানার কথা জানিয়ে আসেন তিনি। এখানেই শেষ নয়, নিজের দাবির সপক্ষে এবং অনুপস্থিতদের ওপর চাপ বাড়াতে খোদ পুরসভা ভবন চত্বরে পোস্টারও সাঁটিয়ে দিয়েছেন সুখেন।
পুরসভা চত্বরে এমন পোস্টার দেখে থতমত খেয়ে যান অন্য কর্মীরা। এই ঘটনা নিয়ে পুরসভার অন্দরে হাসাহাসি ও গুঞ্জন শুরু হয়েছে। অনেক আমন্ত্রিতই সুখেনের এই আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে নিজের সিদ্ধান্তে অনড় সুখেন ঘোষের স্পষ্ট দাবি, তাঁর কষ্টের উপার্জনের টাকা এভাবে নষ্ট করার অধিকার কারও নেই। নিমন্ত্রণ গ্রহণ করলে তা রক্ষা করা উচিত, অন্যথায় লোকসানের দায় আমন্ত্রিতদেরই নিতে হবে।

আরও খবর