বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

রাস্তা সংস্কারে ডেডলাইন ৩০ অক্টোবর বাঁধলেন মুখ্যমন্ত্রী 

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬
রাস্তা সংস্কারে ডেডলাইন ৩০ অক্টোবর বাঁধলেন মুখ্যমন্ত্রী 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎসবের মরসুমের আগেই রাজ্যের সমস্ত বেহাল রাস্তার রূপ ফেরাতে কড়া পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাস্তা সংস্কারের কাজকে রাজ্য সরকারের ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ হিসেবে ঘোষণা করে প্রশাসনের শীর্ষস্তরে কড়া নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার নবান্নের সভাঘরে বিভিন্ন দপ্তরের সচিবদের নিয়ে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই তিনি স্পষ্ট ডেডলাইন বেঁধে দিয়ে জানিয়েছেন, আগামী ৩০ অক্টোবরের মধ্যে রাজ্যের সমস্ত ক্ষতিগ্রস্ত ও চলাচলের অযোগ্য রাস্তার মেরামতির কাজ সম্পূর্ণ করতে হবে।

বর্ষার কারণে প্রতি বছরই রাজ্যের বিভিন্ন প্রান্তের রাস্তাঘাটের দফারফা হয়। খানাখন্দে ভরা রাস্তার জেরে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়, বাড়ে দুর্ঘটনার আশঙ্কাও। এবার সেই চেনা ছবি দ্রুত বদলাতে তৎপর নবান্ন। বৈঠকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, সাধারণ মানুষের যাতায়াতের সুবিধায় কোনও রকম খামতি বরদাস্ত করা হবে না। পূর্ত দপ্তর (PWD), পঞ্চায়েত ও পুরনগরোন্নয়ন দপ্তরের অধীনস্থ সমস্ত রাস্তার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত যুদ্ধকালীন তৎপরতায় সংস্কার শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনিক সূত্রে খবর, বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে কাজ শেষ করতে প্রতিটি দপ্তরের কাজের ওপর কড়া নজরদারি চালানো হবে। কোন এলাকায় কতটুকু কাজ এগোল, তার নিয়মিত রিপোর্টও জমা দিতে হবে নবান্নে। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে সরকার যে কোনও রকম ঢিলেমি সহ্য করবে না, মঙ্গলবারের বৈঠকে সচিবদের সেই বার্তাই স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও খবর