বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

ওজন কমাতে ম্যাজিক লেবু, পাতে রাখার পরামর্শ

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬
ওজন কমাতে ম্যাজিক লেবু, পাতে রাখার পরামর্শ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আধুনিক জীবনযাত্রায় স্থূলত্ব বা মেদ বৃদ্ধি আজ এক বড় ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। আর এই মেদ ঝরিয়ে সুস্থ জীবনে ফিরতে এক অব্যর্থ ওষুধের নাম পাতিলেবু। চিকিৎসকদের মতে, রোজ নিয়ম মেনে লেবু খেলে স্থূলত্বের সমস্যা দূর করা সম্ভব। তবে প্রশ্ন হলো, কোন লেবু এবং কীভাবে তা খাবেন? আমাদের দেশে, বিশেষ করে বাংলার গ্রামে-গঞ্জে পাতিলেবু অত্যন্ত সহজলভ্য। দামেও সস্তা, অথচ গুণের দিক থেকে এই ফলের জুড়ি মেলা ভার।

আয়ুর্বেদ শাস্ত্রে লেবুকে কেবল ফল হিসেবেই নয়, বরং নানা জীবনদায়ী ওষুধ তৈরির প্রধান উপকরণ হিসেবেও ব্যবহার করা হয়। বিভিন্ন কড়া ওষুধ শোধন করতে কিংবা পথ্যের সহযোগী হিসেবেও লেবুর রসের ব্যবহার বহু প্রাচীন। পুষ্টিবিদদের মতে, একটি মাঝারি মাপের পাতিলেবুর রসে কার্বোহাইড্রেট থাকে মাত্র ৬ গ্রাম, ডায়েটরি ফাইবার ২ গ্রাম এবং ফ্যাট ও কোলেস্টেরল থাকে একেবারেই শূন্য। উল্টে এতে মেলে প্রায় ৩৪ মিলিগ্রাম ভিটামিন সি এবং ১ গ্রাম প্রোটিন। ফলে একটি লেবু থেকে শরীর মাত্র ১৯ ক্যালোরি শক্তি পায়, যা ওজন নিয়ন্ত্রণে আদর্শ।
ওজন কমাতে প্রতিদিন সকালে হালকা গরম জলে একটি পাতিলেবুর রস ও সামান্য মধু মিশিয়ে খালি পেটে খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এটি শরীরের মেটাবলিজম বা হজমক্ষমতা বাড়িয়ে চর্বি গলাতে সাহায্য করে। অতিরিক্ত ক্যালোরি না থাকায় ডায়েট চার্টেও এর গুরুত্ব অপরিসীম। আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে, আমাদের দেহের বায়ু-পিত্ত-কফের ভারসাম্য বিঘ্নিত হলেই দেখা দেয় নানা ধরনের অসুস্থতা। এগুলির মধ্যে কফের সমস্যা হলে শরীরে ক্লেদ  বা দূষিত কফ যা পরে মেদের আকারে জমে যায়। সেক্ষেত্রে কফনাশক উপাদান হিসেবে লেবু খাওয়া যায়। কারণ লেবু উষ্ণবীর্য বা দেহের উষ্ণতা বাড়ায়।  ফলে কফ গলাতে সাহায্য করে। এই কারণেই কফনাশক দ্রব্য হিসেবে লেবু খুব ভালো কাজ করে। অতএব বোঝাই যাচ্ছে, কেন ছোটবেলা থেকে মা-ঠাকুমারা কফ, কাশি হলে লেবু খেতে বলতেন। কারণ তা কফ তুলে দিতে সাহায্য করে। 
আবার উষ্ণবীর্য বলেই লেবুর পাচাকাগ্নিকেও উদ্দীপিত করার ক্ষমতা আছে। নিয়মিত লেবু খেলে তা দ্রুত খাদ্য হজম করাতে সাহায্য করে বা দীপক ও পাচক হিসেবে কাজ করে। এমনকী নিয়মিত লেবু খেলে তা অজীর্ণ-আমাশাও প্রতিরোধ করে।  
নিয়মিত লেবু খেলে তা বায়ু নাশ করতেও কাজে আসে। দেখা গিয়েছে দেহে বায়ুর আধিক্য হলে তখন তা নিউরোমাস্কুলোস্কেলিটাল বা অস্হি- স্নায়ু-পেশি সংক্রান্ত নানা জটিলতাও তৈরি হয়। এই ধরনের সমস্যা এড়াতে বা বাতনাশক হিসেবেও কাজ করে লেবু।
 তাই বাজারচলতি দামি ওষুধের পেছনে না ছুটে, রোজকার পাতে একটা করে সস্তার পাতিলেবু রাখলেই কেল্লাফতে হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও খবর