বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিদেশ

রাজশাহীতে ভাঙা হল ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটের ঘর, ঐতিহ্য ধ্বংসের অভিযোগে সরব সংস্কৃতিকর্মীরা

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬
রাজশাহীতে ভাঙা হল ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটের ঘর, ঐতিহ্য ধ্বংসের অভিযোগে সরব সংস্কৃতিকর্মীরা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক প্রয়াত ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটের একটি ঘর ভেঙে ফেলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশে। শুধু ঘর ভাঙাই নয়, বাড়ির দেওয়াল ঘেঁষে থাকা একটি পুরনো বটগাছও কেটে ফেলা হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজশাহী শহরের ঘোড়ামারা মহল্লার মিঞাপাড়ায় গিয়ে সরেজমিনে এই ধ্বংসলীলার চিত্র দেখতে পায় বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’।

বুধবার এই ঘটনার প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংস্কৃতিকর্মী এবং ‘ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি’র সদস্যেরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঐতিহাসিক এই বাড়িটি সংরক্ষণের দাবি জানানো হলেও তা মানা হয়নি। উল্টে পরিকল্পিতভাবে বাংলার চলচ্চিত্র ইতিহাসের এই অমূল্য স্মৃতিচিহ্নটি নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা চলছে।

জানা গিয়েছে, পৈতৃক ভিটের যে ঘরটির দেওয়াল ভেঙে ফেলা হয়েছে, সেখানেই পরিচালকের ৯৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছিল। ঘরের দেওয়ালে পরম যত্নে আঁকা ছিল ঋত্বিক ঘটকের প্রতিকৃতি এবং তাঁর কালজয়ী চলচ্চিত্রগুলির নাম। এমনকী, চলতি বছরের ৪ নভেম্বর ওই ঘরেই প্রয়াত পরিচালকের ১০১তম জন্মবার্ষিকী পালন করেছিলেন অনুরাগীরা। ঐতিহ্যবাহী এই স্থাপত্যের এমন পরিণতিতে দুই বাংলার সংস্কৃতি মহলেই নিন্দার ঝড় উঠেছে।

আরও বিদেশ খবর