বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

তালা ভেঙে তল্লাশি ট্রাঙ্কে! মঙ্গলকোটে টুলুর ‘ডানহাত’ ইফাজুলের বাড়িতে হানা

তালা ভেঙে তল্লাশি ট্রাঙ্কে! মঙ্গলকোটে টুলুর ‘ডানহাত’ ইফাজুলের বাড়িতে হানা

২ আগস্ট, ২০২৬

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: বালি ও পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিপুল আর্থিক সাম্রাজ্যের শিকড় খুঁজতে এবার তাঁর অত্যন্ত বিশ্বস্ত সহযোগীদের ওপর নজর বাড়াল পুলিশ। শনিবার রাতে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের আইমা পাড়া গ্রামে টুলুর ‘ডানহাত’ বলে পরিচিত ইফাজুল হকের বাড়িতে রাতভর ম্যারাথন তল্লাশি চালাল মঙ্গলকোট থানার পুলিশ। তবে দীর্ঘক্ষণ ধরে ঘরের আলমারি ও ট্রাঙ্ক ঘেঁটেও শেষ পর্যন্ত পুলিশের হাত খালিই থেকেছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ইফাজুল হক দীর্ঘ পাঁচ বছর ধরে বীরভূমে টুলু মণ্ডলের পাথর খাদানের সমস্ত কাজকর্ম দেখাশোনা করত। টুলুর ব্যবসার রমরমার সঙ্গেই ইফাজুলেরও বৈভব ও প্রতিপত্তি চরম শিখরে পৌঁছায়। পেশায় সামান্য কর্মী হলেও তাঁর বিলাসবহুল জীবনযাপন নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছিল। ইফাজুল মূলত তাঁর স্ত্রীকে নিয়ে সিউড়িতে থাকলেও, দিন তিনেক আগে মঙ্গলকোটের আইমা পাড়া গ্রামে নিজের বাবার বাড়িতে এসেছিলেন। গোপন সূত্রে ইফাজুলের গ্রামে ফেরার খবর পেয়েই শনিবার রাতে তাঁর বাড়িতে চড়াও হয় পুলিশ। বাড়ির লোক দরজা খুলতে অস্বীকার করায় শেষ পর্যন্ত ঘরের তালা ভেঙে ভেতরে ঢোকেন তদন্তকারীরা। ঘরের ভেতর থাকা বেশ কয়েকটি লোহার ট্রাঙ্ক এবং একটি ট্রলির তালা ভেঙে তল্লাশি চালানো হয়। তবে সেখান থেকে আপত্তিকর কিছু উদ্ধার করা যায়নি। এদিকে পুলিশি অভিযানের ঠিক আগেই, শনিবার ভোরে চিকিৎসার নাম করে চম্পট দেয় ইফাজুল। গোয়েন্দাদের অনুমান, পুলিশের হানার আগাম খবর পেয়েই সে এলাকা ছেড়েছে।তদন্তকারী আধিকারিকদের মতে, দুবাইয়ে গা ঢাকা দিয়ে থাকা টুলু মণ্ডলের হদিশ পাওয়ার পাশাপাশি এ রাজ্যে তাঁর ছড়িয়ে থাকা কোটি কোটি টাকার বেআইনি সম্পত্তির খোঁজ পেতে ইফাজুলকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি। ওয়ান্টেড বালি ব্যবসায়ী ও তাঁর এই বিশ্বস্ত সহযোগীর খোঁজে ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে।

কাঁকসা ব্লকে কলেজের জন্য বিধায়কের দ্বারস্থ আদিবাসীরা

কাঁকসা ব্লকে কলেজের জন্য বিধায়কের দ্বারস্থ আদিবাসীরা

২ আগস্ট, ২০২৬
নিমন্ত্রণ রক্ষা না করায় ৫০০ টাকা জরিমানা!

নিমন্ত্রণ রক্ষা না করায় ৫০০ টাকা জরিমানা!

২ আগস্ট, ২০২৬
জঙ্গিদের সেফ হোম ভাড়া বাড়ি! দুর্গাপুরবাসীকে সতর্ক করলেন বিধায়ক

জঙ্গিদের সেফ হোম ভাড়া বাড়ি! দুর্গাপুরবাসীকে সতর্ক করলেন বিধায়ক

২ আগস্ট, ২০২৬
তোড়াং স্টেশনে এবার রেল ওভারব্রিজ, কাজ খতিয়ে দেখতে ডিআরএম-কে নিয়ে পরিদর্শনে বিধায়ক 

তোড়াং স্টেশনে এবার রেল ওভারব্রিজ, কাজ খতিয়ে দেখতে ডিআরএম-কে নিয়ে পরিদর্শনে বিধায়ক 

২ আগস্ট, ২০২৬
প্রধানমন্ত্রীর নামে জাল চিঠি! তোলাবাজির অভিযোগে কাঠগড়ায় তৃণমূল নেতা

প্রধানমন্ত্রীর নামে জাল চিঠি! তোলাবাজির অভিযোগে কাঠগড়ায় তৃণমূল নেতা

২ আগস্ট, ২০২৬
জেল ভরো কর্মসূচিকে সফল করার লক্ষ্যে পথসভা মেমারীতে

জেল ভরো কর্মসূচিকে সফল করার লক্ষ্যে পথসভা মেমারীতে

১ আগস্ট, ২০২৬
জনগণনা কর্মসূচির শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী

জনগণনা কর্মসূচির শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী

১ আগস্ট, ২০২৬
মুর্শিদাবাদের বেলডাঙায় আতঙ্ক! চাকা ফেটে ট্রাকে আগুন।

মুর্শিদাবাদের বেলডাঙায় আতঙ্ক! চাকা ফেটে ট্রাকে আগুন।

১ আগস্ট, ২০২৬
স্বাস্থ্য পরিষেবায় দালাল মুক্ত পরিবেশ গড়ে তোলার আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

স্বাস্থ্য পরিষেবায় দালাল মুক্ত পরিবেশ গড়ে তোলার আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১ আগস্ট, ২০২৬
ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে খোরুন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে মহকুমা শাসক

ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে খোরুন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে মহকুমা শাসক

১ আগস্ট, ২০২৬
স্কুলে ক্লাস চলাকালীন হঠাৎ অসুস্থ ছাত্রীরা, ভূতের আতঙ্ক

স্কুলে ক্লাস চলাকালীন হঠাৎ অসুস্থ ছাত্রীরা, ভূতের আতঙ্ক

১ আগস্ট, ২০২৬