বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিনোদন

গ্যাংস্টারদের পর এবার খালিস্তানি জঙ্গি নেতার নিশানায় অমিতাভ বচ্চন

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬
গ্যাংস্টারদের পর এবার খালিস্তানি জঙ্গি নেতার নিশানায় অমিতাভ বচ্চন
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: আতঙ্কের মেঘ কিছুতেই কাটছে না বলিউড পাড়া থেকে। লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ধিলোঁর পর এবার নিষিদ্ধ খালিস্তানি জঙ্গি সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর (এসএফজে) নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুনের নিশানায় অমিতাভ বচ্চন। আগামী ১৯ থেকে ২৭ নভেম্বরের মধ্যে মুম্বইয়ে বিগ বি-র বাসভবন ‘জলসা’র বাইরে সমর্থকদের জড়ো হওয়ার ডাক দিয়েছেন তিনি। পান্নুনের হুঁশিয়ারি, অমিতাভের বাড়ির বাইরে ‘খালিস্তান জলসা’ করা হবে। এই জমায়েতে যোগ দেওয়ার জন্য ১১ লক্ষ টাকা পুরস্কারমূল্যও ঘোষণা করেছেন ওই জঙ্গি নেতা।

হুমকি বার্তায় ১৯৮৪ সালের শিখ বিরোধী হিংসার প্রসঙ্গ টেনে এনেছেন পান্নুন। তাঁর অভিযোগ, ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের পর উত্তাল সময়ে উসকানিমূলক স্লোগান দিয়েছিলেন অমিতাভ। যদিও এই অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন প্রবীণ অভিনেতা। তবুও সেই পুরনো ক্ষোভ উসকে দিয়ে মুম্বইয়ের শিখ সম্প্রদায়ের মানুষদের এই জমায়েতে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন পান্নুন। পাশাপাশি, অমিতাভকে কটাক্ষ করে তিনি লিখেছেন, ‘বাঁচ গয়ে ইয়া ফাঁস গয়ে’।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর দিল্লি পুলিশের স্পেশাল টিম লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই শ্যুটারকে গ্রেপ্তার করে। তদন্তকারীদের দাবি, তাদের নিশানায় ছিলেন অমিতাভও। এরপরই সোশ্যাল মিডিয়ায় ‘বাঁচ গয়ে’ লিখে ইঙ্গিতবাহী পোস্ট করেছিলেন বিগ বি। গত এক মাসে তিনবার ‘জলসা’ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি মেল এসেছে। গত ১ নভেম্বর বুলেটপ্রুফ জ্যাকেট পরে এবং কাচের আড়াল থেকেই ভক্তদের দেখা দিয়েছিলেন তিনি। দু’দিন আগেই গোল্ডি ধিলোঁর নামে হুমকি দিয়ে বলা হয়েছিল, মুম্বইয়ে ২০০ শ্যুটার সক্রিয় রয়েছে এবং বুলেটপ্রুফ কাচের আড়ালেও তিনি বাঁচবেন না। একের পর এক এই হুমকিতে রীতিমতো সন্ত্রস্ত গোটা বলিউড।

আরও বিনোদন খবর