বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিনোদন

প্রয়াত হেমন্ত-পুত্র জয়ন্ত মুখোপাধ্যায়, শোকের ছায়া বিনোদন জগতে

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬
প্রয়াত হেমন্ত-পুত্র জয়ন্ত মুখোপাধ্যায়, শোকের ছায়া বিনোদন জগতে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত হলেন কিংবদন্তি সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্র তথা অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন জয়ন্ত। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে চিকিৎসকেরা তাঁকে বাড়িতে রেখেই চিকিৎসা চালানোর পরামর্শ দিয়েছিলেন।
ডায়াবেটিস রোগী জয়ন্তর শারীরিক ও মানসিক অবস্থা আরও ভেঙে পড়ে ২০১৯ সালে তাঁর বড় মেয়ে পায়েলের অকাল প্রয়াণের পর। এরপর থেকেই তিনি অনেকটা নিভৃতে থাকতেন।
বাবার মতো সংগীতের আঙিনায় না হাঁটলেও বলিউডের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন জয়ন্ত মুখোপাধ্যায়। ‘মাজাক’, ‘দো লড়কে দোনো কড়কে’, ‘বিবি অউর মাকান’-এর মতো একাধিক হিন্দি ছবির প্রযোজক ছিলেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন ও সংগীত মহলে।

আরও বিনোদন খবর