বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

এই সাতটি ভুল ভাঙন ধরাতে পারে দাম্পত্যে

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬
এই সাতটি ভুল ভাঙন ধরাতে পারে দাম্পত্যে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: দাম্পত্য বা শারীরিক সম্পর্ক কেবল শরীরের চাহিদা মেটানোর মাধ্যম নয়, এটি মূলত দুটি মানুষের মানসিক বন্ধন, বিশ্বাস ও ভালোবাসার গভীর বহিঃপ্রকাশ। তবে চিকিৎসাবিজ্ঞান ও সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, অসচেতনতা এবং অজান্তেই করা কিছু ভুলের কারণে অনেক দম্পতির সম্পর্কের মধুরতা হারিয়ে যায়। শুধু তাই নয়, এর ফলে সৃষ্টি হতে পারে দীর্ঘমেয়াদি শারীরিক ও মানসিক জটিলতাও। সুখী দাম্পত্য জীবন বজায় রাখতে শারীরিক সম্পর্কের সময় যে বিষয়গুলো এড়িয়ে চলা জরুরি, তা নিচে তুলে ধরা হলো:
১. চরম তাড়াহুড়ো করা: শারীরিক সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো করা সবচেয়ে বড় ভুলগুলোর একটি। দ্রুত প্রক্রিয়া শেষ করার মানসিকতা থাকলে কোনো পক্ষই শারীরিক ও মানসিক তৃপ্তি পায় না। চিকিৎসকদের মতে, এটি সম্পর্কের মধ্যে একঘেয়েমি ও বিরক্তি তৈরি করে।
২. সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব না দেওয়া: যৌন সম্পর্ক কখনোই একতরফা নয়, এটি দুজনের সম্মিলিত অনুভূতির জায়গা।  নিজের চাহিদাকে প্রাধান্য দিয়ে সঙ্গীর পছন্দ-অপছন্দ বা মানসিক অবস্থাকে উপেক্ষা করলে সম্পর্কে দ্রুত দূরত্ব তৈরি হয়।
৩. পারফরম্যান্স নিয়ে অতিরিক্ত মানসিক চাপ: "আমি ঠিকমতো পারব তো?" কিংবা স্থায়িত্ব নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করা বা ‘পারফরম্যান্স এংজাইটি’ যৌন সক্ষমতা আরও কমিয়ে দেয়। বিশেষজ্ঞরা বলছেন, কোনো ধরনের চাপ না নিয়ে স্বাভাবিকভাবে উপভোগ করাই সুস্থ যৌন জীবনের মূল চাবিকাঠি। 
৪. অসুস্থ বা ক্লান্ত শরীরে জোর করা: শরীর ও মন সম্পূর্ণ প্রস্তুত না থাকলে জোরপূর্বক শারীরিক সম্পর্কে জড়ানো উচিত নয়। চিকিৎসকদের মতে, ক্লান্ত অবস্থায় সম্পর্কের চেষ্টা করলে উপকারের চেয়ে শারীরিক ক্ষতি বেশি হয় এবং একপর্যায়ে যৌন আগ্রহ পুরোপুরি হারিয়ে যেতে পারে। ৫. ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব: শারীরিক মিলনের আগে ও পরে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় না রাখা একটি মারাত্মক ভুল। এটি কেবল আগ্রহই কমিয়ে দেয় না, বরং নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই বিভিন্ন ধরনের জটিল ব্যাকটেরিয়াল ও ফাঙ্গাল সংক্রমণের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। 
৬. পর্নোগ্রাফি বা গুজবের তথ্যে বিশ্বাস করা: অনেকেই বিভিন্ন চটকদার বিজ্ঞাপন, বন্ধু-বান্ধবের কথা কিংবা ইন্টারনেটের ভুল তথ্য দেখে অঙ্গের আকার বা সময় নিয়ে হীনমন্যতায় ভোগেন। এই ধরনের কাল্পনিক ধারণার পেছনে ছুটে চিকিৎসকের পরামর্শ ছাড়া বিভিন্ন ওষুধ সেবন করলে চিরতরে যৌন সক্ষমতা হারানোর ঝুঁকি থাকে।
৭. গোপন সমস্যা লুকিয়ে রাখা: দ্রুত বীর্যপাত, লিঙ্গউত্থানে সমস্যা বা অতিরিক্ত অনিহা—যেকোনো শারীরিক সমস্যা দেখা দিলে তা লজ্জায় সঙ্গীর কাছে বা চিকিৎসকের কাছে লুকিয়ে রাখা বড় ভুল। 

 চিকিৎসকদের মতে, প্রাথমিক অবস্থায় পরামর্শ নিলে প্রায় সব ধরনের সমস্যারই সহজ ও বৈজ্ঞানিক সমাধান সম্ভব।