বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

পুরনোরা ব্রাত্য, নতুনরা আদরের: পদত্যাগ করে প্রতিবাদ হিরুর

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬
পুরনোরা ব্রাত্য, নতুনরা আদরের: পদত্যাগ করে প্রতিবাদ হিরুর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: রাজনীতিতে "দলবদলু"দের ঠাঁই নিয়ে ফের প্রশ্নের মুখে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস। বুধবার দলের জেলা এসসি সেলের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন হিরু হালদার। জেলা সভাপতি মনোজ চক্রবর্তীর হাতেই তিনি পদত্যাগপত্র তুলে দিয়েছেন। 

কিন্তু পদত্যাগের আসল কারণ একটাই - তৃণমূল ছেড়ে সদ্য কংগ্রেসে আসা ভীষ্মদেব কর্মকারকে সংগঠনে অগ্রাধিকার।
হিরু হালদারের অভিযোগ খুব স্পষ্ট। তিনি বলেন,  "যিনি বিধানসভা ভোটে কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছেন, ১৯ নম্বর ওয়ার্ডে যাঁর বিরুদ্ধে অধীর রঞ্জন চৌধুরীর উপর হামলার অভিযোগ আছে, সেই ভীষ্মদেব আজ দলের মঞ্চে। আর আমরা যারা বছরের পর বছর পতাকা ধরেছি, তারা ব্রাত্য।"

ঘটনার টাইমলাইনও অস্বস্তি বাড়াচ্ছে। এপ্রিল মাসে দলের নামে কুৎসা, অধীর চৌধুরীর উপর হামলা। তার ঠিক তিন মাসের মাথায়, শনিবার মনোজ চক্রবর্তীর হাত ধরেই কংগ্রেসে যোগদান ভীষ্মদেবের। মাঝে তৃণমূলের ক্ষমতা হারানো, আর ভীষ্মদেবের পার্টি অফিসে বিজেপি সমর্থকদের হামলা। 

এই "সুবিধাবাদী রাজনীতি" মেনে নিতে পারেননি হিরু। তাই তাঁর শর্ত - অবিলম্বে ভীষ্মদেবের যোগদান বাতিল করতে হবে। না হলে ইস্তফা বহাল থাকবে। তবে সাধারণ কর্মী হিসেবে দলের সঙ্গেই থাকবেন বলে জানিয়েছেন তিনি।

এখন প্রশ্ন একটাই। মুর্শিদাবাদ কংগ্রেস পুরনো সৈনিকের মান রাখবে, নাকি নতুন মুখকে আপন করে নেবে? এই দ্বন্দ্বেই এখন চাপে জেলা সংগঠন।

আরও খবর