বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

অভিষেককে ডিম ছুড়তে সুদূর দিল্লি থেকে কলকাতায়

প্রকাশিত: ১২ জুন, ২০২৬
অভিষেককে ডিম ছুড়তে সুদূর দিল্লি থেকে কলকাতায়
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়ার পরিকল্পনা নিয়ে সুদূর দিল্লি থেকে কলকাতায় চলে এলেন এক মহিলা। তবে পুলিশের কড়া নিরাপত্তার কারণে শেষ পর্যন্ত তাঁর সেই চেষ্টা সফল হয়নি। ডিম ছুড়তে না পেরে তীব্র আক্ষেপ প্রকাশ করেছেন দিল্লিবাসী ওই মহিলা।

ঘটনাটি ঘটেছে কলকাতার ভবানীভবনের সামনে। উদিতা দাস নামের ওই মহিলা একা নন, একেবারে স্বামীকে সঙ্গে নিয়ে দিল্লি থেকে কলকাতায় এসেছিলেন। তাঁদের মূল লক্ষ্যই ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়া। সেই উদ্দেশ্যে তাঁরা ভবানীভবনের সামনে এসে দীর্ঘক্ষণ অপেক্ষাও করেন।
তবে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার ব্যবস্থা ছিল নিশ্ছিদ্র। বিমানবন্দর থেকে কালীঘাটের বাড়ি, কিংবা কালীঘাট থেকে ভবানীভবন— সর্বত্রই তিনি কড়া নিরাপত্তার ঘেরাটোপে ছিলেন। বিশেষ করে ভবানীভবনের সামনে যাতে কোনও রকমের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য পুলিশের তরফ থেকে কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছিল নিরাপত্তার বহর।
পুলিশের এই বিশাল নজরদারি ও কড়া রক্ষণ ভেদ করে অভিষেকের কাছাকাছি পৌঁছানো কোনোভাবেই সম্ভব ছিল না ওই দম্পতির পক্ষে। ফলে দীর্ঘক্ষণ ডিম হাতে দাঁড়িয়ে থেকেও শেষ পর্যন্ত তা ছোড়ার কোনও সুযোগ পাননি উদিতা দেবী। পরিকল্পনা ভেস্তে যাওয়ায় সংবাদমাধ্যমের সামনে নিজের চরম আক্ষেপ ও ক্ষোভ উগরে দেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে ভবানীভবন চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।