সর্বশেষ খবর
‘সুবিধাবাদী’ তৃণমূল বিদ্রোহীদের নিয়ে ক্ষুব্ধ মন্ত্রী অগ্নিমিত্রা
প্রকাশিত: ১৯ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের দলছুট ও বিদ্রোহী নেতাদের ‘সুবিধাবাদী’ বলে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেত্রী তথা রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। দলবদলের এই আবহে পুরোনো দলের সেইসব ‘সুবিধাবাদী’ বা তথাকথিত ‘ভালো তৃণমূলি’দের নিয়ে দলের ভেতরের একাংশের আদিখ্যেতা দেখে তিনি যে স্পষ্টতই ক্ষুব্ধ ও অসন্তুষ্ট, তা কোনো লুকোছাপা না করেই উগড়ে দিয়েছেন মন্ত্রী।
এই প্রসঙ্গে নিজের ক্ষোভ প্রকাশ করে অগ্নিমিত্রা পাল সরাসরি বলেন, ‘খারাপ তো লাগছেই! তবে, বাংলার মানুষ ওদের আর বিশ্বাস করে না।’ দলবদলু নেতাদের বিজেপিতে বাড়তি গুরুত্ব দেওয়া এবং তাঁদের নিয়ে মাতামাতি যে দলের আদি কর্মীরা ভালোভাবে নিচ্ছেন না, মন্ত্রীর এই মন্তব্যেই তা পরিষ্কার হয়ে উঠেছে। নির্বাচন-পরবর্তী এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে তাঁর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।

