সর্বশেষ খবর
নেইমারকে ছাড়াই হাইতির মুখোমুখি হচ্ছে ব্রাজিল
প্রকাশিত: ১৯ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ পায়ের পেশির চোট পুরোপুরি না সারায় বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর ম্যাচে হাইতির বিরুদ্ধে মাঠে নামা হচ্ছে না নেইমারের। শুক্রবারের ম্যাচের আগে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (CBF) আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।
সিবিএফ জানিয়েছে, দলের সবচেয়ে বড় তারকা ফুটবলারকে নিয়ে এই মুহূর্তে তারা কোনো ধরনের বাড়তি ঝুঁকি নিতে রাজি নয়। পূর্ণাঙ্গ সুস্থতার জন্য নেইমারকে দলের বাইরে রেখে বাকি স্কোয়াড নিয়েই হাইতি বধের পরিকল্পনা সাজাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নেইমারের অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা হলেও, নকআউট পর্বের কথা মাথায় রেখেই এই সতর্কতামূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

