বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

মদনকে দশ কোটির নোটিস অভিষেকের, তুঙ্গে তরজা

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬
মদনকে দশ কোটির নোটিস অভিষেকের, তুঙ্গে তরজা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ একুশে জুলাইয়ের প্রাক্কালে সমাজমাধ্যমে লাইভে এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করেছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। আর সেই মন্তব্যের জেরেই এবার মদনের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করলেন অভিষেক। অবমাননাকর মন্তব্য ও মানহানির অভিযোগে মঙ্গলবার কামারহাটির বিধায়ককে ১০ কোটি টাকার আইনি নোটিস পাঠিয়েছেন তৃণমূল সাংসদ। আইনজীবী মারফত এই নোটিস পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

অভিষেকের আইনজীবীর পাঠানো নোটিসে সোমবার রাতের সেই ফেসবুক লাইভের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ রয়েছে, গত ১৯ জুলাই রাত ৯টা ৪০ মিনিট থেকে ১০টা পর্যন্ত মদন মিত্রের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে একটি লাইভ সম্প্রচার করা হয়। সেই ভিডিওর ৬ মিনিট ৫৫ সেকেন্ডের মাথায় বিধায়ক চরম অবমাননাকর শব্দ প্রয়োগ করেন। অভিষেককে সরাসরি ‘অপরাধী’ ও ‘খুনি’ বলে তোপ দেগে তিনি দাবি করেন, অভিষেক সুপারি দিয়ে এবং টাকা দিয়ে লোক খুন করান। আইনি নোটিসে স্পষ্ট বলা হয়েছে, মদন মিত্রের এই সমস্ত দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং কাল্পনিক। এর ফলে অভিষেকের দীর্ঘদিনের পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তি ও সামাজিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে।
একই সঙ্গে ওই নোটিসে মদনের লাইভের শেষ অংশের একটি মন্তব্যের দিকেও নজর টানা হয়েছে। ভিডিওর শেষে মদনকে বলতে শোনা যায়, ‘অ্যানিথিং মোর?’ বা ‘আর কিছু?’। আইনজীবীদের দাবি, ফ্রেমের বাইরে থাকা কোনো অদৃশ্য ব্যক্তির নির্দেশেই পরিকল্পিতভাবে অভিষেকের ভাবমূর্তি নষ্ট করতে এই কায়দায় স্ক্রিপ্ট মেনে মুখ খুলেছেন কামারহাটির বিধায়ক। এই ঘটনা সামনে আসতেই জোড়াফুলের অন্দরে কোন্দল ও রাজনৈতিক উত্তেজনা এখন চরমে।

আরও খবর