গৌরীদেবীতে মাস বেসিক লাইফ সাপোর্ট (Basic Life Support) মুভমেন্ট প্রোগ্রাম
নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: মঙ্গলবার গৌরী দেবী ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড হাসপাতালে (GIMSH) বিশেষ শিবির অনুষ্ঠিত হলো।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল হাসপাতালের স্বাস্থ্যকর্মী এবং অ-স্বাস্থ্যকর্মীদের মধ্যে বেসিক লাইফ সাপোর্ট (BLS), কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (CPR) এবং শ্বাসনালীতে বাধা (Choking) মোকাবিলার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা। এর মাধ্যমে অংশগ্রহণকারীদের এমনভাবে প্রশিক্ষিত করা হয় যাতে তাঁরা হাসপাতাল ও সমাজে যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ও আত্মবিশ্বাসের সঙ্গে জীবনরক্ষাকারী প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করতে পারেন।
এই প্রশিক্ষণ কর্মসূচিতে ১০০ জনেরও বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। এমবিবিএস ইন্টার্ণ, নার্সিং অফিসার/সিস্টার, অপারেশন থিয়েটারের কর্মী, নিরাপত্তারক্ষী (সিকিউরিটি পার্সোনেল)।
প্রশিক্ষণটি ইমার্জেন্সি মেডিসিন ও শিশু রোগ বিভাগের মোট ৬ জন প্রশিক্ষিত ও ALS/BLS সার্টিফায়েড শিক্ষক-চিকিৎসক পরিচালনা করেন।

