বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

জঙ্গলমহলে যাবে বেঙ্গল সাফারির বাঘ

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬
জঙ্গলমহলে যাবে বেঙ্গল সাফারির বাঘ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, ঝাড়্গ্রামঃ শিলিগুড়ির বেঙ্গল সাফারির আদলে এবার ঝাড়গ্রামেও গড়ে উঠতে চলেছে অত্যাধুনিক মুক্ত চিড়িয়াখানা ও টাইগার সাফারি। জঙ্গলমহলের পর্যটনকে বিশ্বমানের স্তরে পৌঁছে দিতে প্রায় এক হাজার একর বনভূমি জুড়ে এই মেগা প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এই নতুন সাফারির মূল আকর্ষণ হিসেবে প্রথম পর্যায়েই শিলিগুড়ির বেঙ্গল সাফারি থেকে পাঁচটি রয়্যাল বেঙ্গল টাইগার পাঠানো হবে বলে জানিয়েছেন রাজ্যের বনমন্ত্রী মনোজ ওরাওঁ। 

রাজ্য জু অথরিটির নির্দেশিকা মেনে এই বাঘ স্থানান্তরের প্রাথমিক প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বন দপ্তর। চূড়ান্ত ছাড়পত্রের জন্য সেন্ট্রাল জু অথরিটির কাছেও প্রয়োজনীয় আবেদন জানানো হয়েছে। বন দপ্তর সূত্রে খবর, শুধু রয়্যাল বেঙ্গল টাইগারই নয়, পরবর্তী ধাপে ঝাড়গ্রামের এই নতুন সাফারির জীববৈচিত্র্য আরও বাড়িয়ে তুলতে বেঙ্গল সাফারি থেকে চিতাবাঘ, হগ ডিয়ার এবং স্পটেড ডিয়ারও পাঠানো হবে। এই প্রকল্পের ফলে জঙ্গলমহলের অর্থনীতি ও পর্যটন শিল্পে জোয়ার আসবে বলে আশাবাদী প্রশাসন। 
বর্তমানে উত্তরবঙ্গের বেঙ্গল সাফারি পার্কটি রয়্যাল বেঙ্গল টাইগারের প্রজনন কেন্দ্র হিসেবে দেশজুড়ে অত্যন্ত সফল। এই মুহূর্তে পার্কটিতে মোট ১৪টি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। উদ্বৃত্ত বাঘ থাকার কারণে অতীতেও এখান থেকে কলকাতার আলিপুর চিড়িয়াখানা, ত্রিপুরার সিপাহিজালা চিড়িয়াখানা এবং সম্প্রতি দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে বাঘ পাঠানো হয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক স্তরে প্রাণী বিনিময় কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি দার্জিলিং থেকে একটি বিরল সাইবেরিয়ান টাইগারও আনা হয়েছে বেঙ্গল সাফারিতে। ঝাড়গ্রামের এই নতুন চিড়িয়াখানাটি চালু হলে তা দক্ষিণবঙ্গের পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠবে।

আরও খবর