বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

প্রসাদপুরে রথের সকাল, মন্ত্রীর ঘরে জগন্নাথ

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬
প্রসাদপুরে রথের সকাল, মন্ত্রীর ঘরে জগন্নাথ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: রথের দিন। সকাল থেকেই উৎসবের গন্ধ প্রসাদপুরের বাতাসে। আর সেই উৎসবের প্রাণকেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষের গ্রামের বাড়ি।

পুণ্য রথযাত্রার লগ্নে মন্ত্রীর বাসভবনে শুভাগমন ঘটল শ্রীশ্রী জগন্নাথদেবের। নীলমাধবের দর্শন পেতেই ভক্তের ঢল নামল বাড়ি চত্বরে।

স্ত্রীকে পাশে নিয়ে সনাতন মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুরুষোত্তমকে বরণ করলেন মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। শঙ্খধ্বনি, উলুধ্বনি, কীর্তন আর প্রার্থনায় মুখর হয়ে উঠল গোটা প্রাঙ্গণ। বাড়ির সদস্য থেকে পাড়া-প্রতিবেশী - সকলেই এদিন ভিড় জমালেন জগন্নাথ দর্শনে।

জগন্নাথের চরণে দাঁড়িয়ে মন্ত্রীর প্রার্থনা ছিল একটাই। "সবার ঘরে শান্তি আসুক। সবার জীবন সুস্থ থাকুক। কলিযুগের নাথের কৃপায় সমাজে ঐক্য আর মানবকল্যাণ প্রতিষ্ঠিত হোক।"

রথের এই পবিত্র সকালে মন্ত্রীর বাড়ির আঙিনা হয়ে উঠল এক টুকরো পুরী। ভক্তি আর আবেগে ভাসল গোটা প্রসাদপুর।

আরও খবর