বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

ক্লাসরুমে শিক্ষিকাকে চুম্বন, সাসপেন্ড প্রধান শিক্ষক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬
ক্লাসরুমে শিক্ষিকাকে চুম্বন, সাসপেন্ড প্রধান শিক্ষক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: বিদ্যার মন্দিরেই লুকিয়ে চলছিল উদ্দাম প্রেম। ক্লাসরুমের চার দেওয়ালের মাঝে সহকর্মীকে জাপটে ধরে গভীর চুম্বনে মত্ত খোদ স্কুলের প্রধান শিক্ষক! উত্তরপ্রদেশের কনৌজ জেলার একটি সরকারি স্কুলের এই রোম্যান্সের সিসিটিভি (CCTV) ফুটেজ সমাজমাধ্যমে ফাঁস হতেই দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যেই অভিযুক্ত প্রধান শিক্ষককে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেছে জেলা শিক্ষা দফতর।

ভাইরাল হওয়া মিনিট খানেকের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, স্কুলের একটি সম্পূর্ণ ফাঁকা ক্লাসরুমে আচমকাই ঢোকেন ওই শিক্ষক ও শিক্ষিকা। চারপাশ জনমানবহীন থাকার সুযোগ নিয়ে তাঁরা একে অপরকে জড়িয়ে ধরেন। এরপর নিজেদের মধ্যে কিছু কথাবার্তা বলার মাঝেই শিক্ষিকাকে টেনে নিয়ে তাঁর ঠোঁটে ঠোঁট রাখেন প্রধান শিক্ষক। তাঁরা যে সিসি ক্যামেরার নজরদারিতে রয়েছেন, মত্ত অবস্থায় সেই হুঁশও ছিল না তাঁদের। এই ফুটেজটি কোনওভাবে ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই তা দাবানলের মতো ভাইরাল হয়ে যায়।
ভিডিওটি ব্লক ডেভেলপমেন্ট অফিসার (BDO) এবং জেলা বেসিক শিক্ষা আধিকারিক (BSA)-এর নজরে আসতেই শোরগোল পড়ে যায় শিক্ষা মহলে। প্রাথমিক তদন্তের পর শিক্ষা দফতরের উচ্চপদস্থ কর্তারা জানান, এই ঘটনাটি শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্রতা এবং শিক্ষকদের মর্যাদাকে কালিমালিপ্ত করেছে। পঠনপাঠনের জায়গায় এমন অশালীন আচরণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি, ওই শিক্ষিকার ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ ও শিক্ষা দফতর। যে ক্লাসরুমে পড়ুয়ারা ভবিষ্যতের পাঠ নেয়, সেখানেই শিক্ষকদের এমন কাণ্ড দেখে হতবাক অভিভাবক থেকে শুরু করে আমজনতা। নেটপাড়াতেও এই নিয়ে বইছে নিন্দার ঝড়।

আরও খবর