বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

আজ কলকাতায় ইসকন রথযাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬
আজ কলকাতায় ইসকন রথযাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ বৃহস্পতিবার কলকাতায় মহাসমারোহে উদযাপিত হতে চলেছে ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে তিলোত্তমায় ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। এ বছরের রথযাত্রা উৎসবের অন্যতম মূল আকর্ষণ হতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসন ও ইসকন কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, আজ সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী। তাঁর হাত ধরেই এবারের রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হবে।

উদ্বোধন পর্ব শেষ হওয়ার পর, দুপুর ১২টা নাগাদ অ্যালবার্ট রোডের ইসকন মন্দির থেকে জগন্নাথ দেবের মূল রথটি রাজপথে বের হবে। এরপর প্রথা মেনে নির্দিষ্ট রুট ধরে এগোবে রথের চাকা। ইসকন সূত্রে খবর, রথটি অ্যালবার্ট রোড থেকে রওনা দিয়ে হাঙ্গারফোর্ড স্ট্রিট, এজেসি বসু রোড, শরৎ বসু রোড এবং হাজরা রোড পরিক্রমা করবে। সেখান থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, এক্সাইড ক্রসিং ও জওহরলাল নেহরু রোড হয়ে পরিশেষে আউট্রাম রোডের মাধ্যমে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়ে পৌঁছবে। আগামী কয়েকদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই অস্থায়ী মাসির বাড়ি তৈরি করে রাখা হবে তিন বিগ্রহকে।
ইসকনের এই ঐতিহ্যবাহী রথযাত্রায় প্রতি বছরই লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ভক্তদের এই বিপুল ভিড় সামাল দিতে এবং শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে তৎপর হয়েছে কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে খবর, রথযাত্রার রুট জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে। যানজট এড়াতে রথ যাওয়ার সময়ে বেশ কিছু রাস্তায় ট্রাফিক ঘুরিয়ে দেওয়া হবে। মোতায়েন থাকছে বাড়তি পুলিশ বাহিনী, যাতে সাধারণ মানুষ ও পুণ্যার্থীদের কোনওরকম সমস্যার সম্মুখীন হতে না হয়। সব মিলিয়ে, কড়া নিরাপত্তার ঘেরাটোপে আজ জগন্নাথ বন্দনায় মেতে উঠতে প্রস্তুত কলকাতা।

আরও খবর