বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

উদ্ধব-শিবিরে ফের বড় ভাঙন! তুঙ্গে ‘অপারেশন টাইগার’ জল্পনা

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬
উদ্ধব-শিবিরে ফের বড় ভাঙন! তুঙ্গে ‘অপারেশন টাইগার’ জল্পনা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা: ২০২২ সালের সেই ক্ষতের রেশ কাটতে না কাটতেই মহারাষ্ট্র তথা জাতীয় রাজনীতিতে ফের বড়সড় ধাক্কা খেলেন শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে। দেশজুড়ে বিরোধী জোট যখন নিজেদের মাটি শক্ত করতে ব্যস্ত, ঠিক তখনই উদ্ধব শিবিরের লোকসভার মোট ৯ জন সাংসদের মধ্যে ৬ জন দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে গিয়ে আলাদা গোষ্ঠী হিসেবে স্বীকৃতির আবেদন জানাতে চলেছেন। রাজনৈতিক মহলে এই পুরো প্রক্রিয়াটি এখন ‘অপারেশন টাইগার’ নামে শোরগোল ফেলে দিয়েছে।

মহারাষ্ট্রের শাসকদল একনাথ শিন্ডের শিবসেনার এক শীর্ষ নেতা ইঙ্গিত দিয়েছেন, আলোচনা চূড়ান্ত পর্যায়ে। দলত্যাগী এই ছয় সাংসদ দিল্লিতে শিন্ডে শিবিরের নেতাদের সঙ্গে বৈঠকও সেরেছেন। দলত্যাগবিরোধী আইন এড়াতে নয়জন সাংসদের মধ্যে অন্তত দুই-তৃতীয়াংশ অর্থাৎ ছয়জনের সমর্থন প্রয়োজন। আর ঠিক সেই ম্যাজিক সংখ্যাটি পকেটে পুরেই স্পিকারের ঘরের দিকে পা বাড়িয়েছেন বিদ্রোহীরা।
অন্য দিকে, এই তীব্র ডামাডোলের মধ্যে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে উদ্ধব শিবির। দলের বর্ষীয়ান নেতা সঞ্জয় রাউত ক্ষোভ উগরে দিয়ে দাবি করেছেন, সাংসদদের কোটি কোটি টাকার টোপ দিয়ে কেনাবেচার চেষ্টা চলছে। ইতিমধ্যেই স্পিকারকে আগাম চিঠি লিখে বিদ্রোহীদের কোনো রকম আইনি স্বীকৃতি না দেওয়ার অনুরোধ জানিয়েছে ঠাকরে শিবির। কিন্তু শেষরক্ষা হবে কি না তা নিয়ে নিশ্চয়তা নেই।