বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

শওকতের বিরুদ্ধে ধর্ষণের মামলা, তোলপাড় ক্যানিং

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬
শওকতের বিরুদ্ধে ধর্ষণের মামলা, তোলপাড় ক্যানিং
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা-র বিরুদ্ধে এবার ধর্ষণের গুরুতর অভিযোগ উঠল। এক মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে জীবনতলা থানায় একটি মামলা রুজু করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ভাঙড় বিস্ফোরণ মামলায় ইতিমধ্যেই এনআইএ (NIA) হেফাজতে থাকা প্রাক্তন বিধায়কের অস্বস্তি এই ঘটনায় আরও বাড়ল।

অভিযোগকারিণীর দাবি, ঘটনাটির সূত্রপাত ২০১৯ সালের মার্চ মাসে। সেই সময় কয়েকজন সমাজবিরোধী তাঁর মাত্র পাঁচ বছরের শিশুপুত্রকে অপহরণ করে নিয়ে যায়। হঠাৎ সন্তান নিখোঁজ হয়ে যাওয়ায় ওই বধূ সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েন। সন্তানকে ফিরে পাওয়ার আশায় নানা জায়গায় হন্যে হয়ে খোঁজখবর শুরু করেন তিনি। সেই সূত্রেই তিনি অভিযুক্তদের মধ্যে একজনের সঙ্গে যোগাযোগ করেন, যিনি শওকত মোল্লার গাড়িচালকের দাদা বলে পরিচিত।
মহিলার অভিযোগ, সন্তানকে ফেরত দেওয়ার নাম করে তাঁকে প্রথমে একটি গোপন আস্তানায় নিয়ে যাওয়া হয়। সেখানে ওই চালকের দাদা তাঁকে প্রথমবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করে। মুখ খুললে সন্তানকে চিরতরে শেষ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। শুধু তাই নয়, নির্যাতনের আপত্তিকর ছবি ও ভিডিও তুলে রেখে পরে তা দিয়ে লাগাতার ব্ল্যাকমেল করা শুরু হয়। এর কিছুদিন পর তাঁকে প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার সঙ্গে জড়িত একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেখানে শওকত মোল্লা নিজে এবং তাঁর গাড়িচালক ওই মহিলাকে একাধিকবার ধর্ষণ করে।
ভয়, সামাজিক হেনস্থার আশঙ্কা এবং নিজের নিরাপত্তার কারণে তিনি এতদিন চুপ ছিলেন বলে পুলিশকে জানিয়েছেন নির্যাতিতা। পুলিশ জানিয়েছে, অপরাধমূলক ভীতি প্রদর্শন ও ধর্ষণের ধারায় ঘটনার তদন্ত শুরু হয়েছে। শীঘ্রই ম্যাজিস্ট্রেটের সামনে মহিলার গোপন জবানবন্দি রেকর্ড করা হবে।

আরও খবর