বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

মুখ্যমন্ত্রী আসছেন: বালুরঘাটে সাফাই অভিযান শুরু

মুখ্যমন্ত্রী আসছেন: বালুরঘাটে সাফাই অভিযান শুরু

১ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফরের দিনক্ষণ ঘোষণা হতেই বালুরঘাটে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। দীর্ঘদিন ধরে অবহেলিত বালুরঘাট বিমানবন্দর এবং জেলা হাসপাতাল চত্বরে রাতারাতি শুরু হয়েছে জোরকদমে সাফাই অভিযান। এতদিন যে সমস্ত এলাকা আগাছা এবং আবর্জনার স্তূপে ঢেকে ছিল, ভিভিআইপি সফরের কল্যাণে তা এখন ভোলবদল করতে ব্যস্ত। প্রশাসনের এই অতি-সক্রিয়তা নিয়ে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। স্থানীয় সূত্রের খবর, বালুরঘাট বিমানবন্দরের রানওয়ে এবং চারপাশের জঙ্গলাকীর্ণ এলাকা পরিষ্কার করার কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। পাশাপাশি, বালুরঘাট জেলা হাসপাতালের ভোলবদল করতে কোমর বেঁধে নেমেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সারা বছর হাসপাতালের আনাচে-কানাচে নোংরা ও আবর্জনা জমে থাকলেও, এখন সেখানে চলছে বিশেষ ‘স্বচ্ছতা অভিযান’। সোমবার খোদ জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টি, জেলা পুলিশ সুপার অভিষেক গুপ্তা, বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎকুমার রায়, সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের ব্যক্তিগত সচিব অজয়কান্তি সরকার, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, বালুরঘাট জেলা হাসপাতালে সুপার অনঘ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা পরিদর্শনে এসেছিলেন। বিধায়ক বিদ্যুৎকুমার রায় বলেন, মুখ্যমন্ত্রী আসবেন। তাই তার আগে আমরা বালুরঘাট বিমানবন্দর এবং জেলা হাসপাতাল পরিদর্শন করে দেখলাম। সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা তা দেখা হচ্ছে। পরবর্তীতে প্রশাসনিক বৈঠক হবে। আমরা চারজন বিধায়ক উপস্থিত থাকবো। বিরোধী দলের দুইজন বিধায়কের কথা বলতে পারছিনা। প্রশাসন সূত্রে খবর, ২ সেপ্টেম্বর বালুরঘাট বিমানবন্দরে হেলিকপ্টারে নামবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সাথে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী থাকতে পারেন। প্রথমে বিমানবন্দর পরিদর্শন করবেন। এরপর সোজা বালুরঘাট জেলা হাসপাতালে ঢুকবেন। ইতিমধ্যেই বালুরঘাট জেলা হাসপাতালে মেডিকেল কলেজ করার জন্য প্রস্তাবিত নকশা তৈরি করা হয়েছে। সুপার স্পেশালিটি বিল্ডিং এর একটি কক্ষে বসে সেই নকশা দেখবেন তিনি। সেগুলি খতিয়ে দেখে সোজা জেলা প্রশাসনিক ভবনের বালুছায়াতে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে জেলার ছয় জন বিধায়ককে ডাকা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর।

হাসপাতাল চত্বরে ধূমপান ও তামাক সেবনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ কালনা হাসপাতালে

হাসপাতাল চত্বরে ধূমপান ও তামাক সেবনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ কালনা হাসপাতালে

৩১ আগস্ট, ২০২৬
বেলডাঙ্গায় পথ দুর্ঘটনায় মৃত ওভারব্রিজের ঠিকাদার, শোকের ছায়া পরিবারে

বেলডাঙ্গায় পথ দুর্ঘটনায় মৃত ওভারব্রিজের ঠিকাদার, শোকের ছায়া পরিবারে

৩১ আগস্ট, ২০২৬
১২ দফা দাবিতে রামপুরহাট মহকুমা শাসকের দ্বারস্থ সিপিআই(এম), দ্রুত সমাধানের দাবি

১২ দফা দাবিতে রামপুরহাট মহকুমা শাসকের দ্বারস্থ সিপিআই(এম), দ্রুত সমাধানের দাবি

৩১ আগস্ট, ২০২৬
হায়দারপুরে বেহাল রাস্তা সংস্কার শুরু 

হায়দারপুরে বেহাল রাস্তা সংস্কার শুরু 

৩১ আগস্ট, ২০২৬
লালবাগের হোটেলে পুলিশের হানা, গ্রেফতার মালিক-ম্যানেজার সহ ৫

লালবাগের হোটেলে পুলিশের হানা, গ্রেফতার মালিক-ম্যানেজার সহ ৫

৩০ আগস্ট, ২০২৬
রোমাঞ্চকর ফাইনালে শশিনাড়া ফুটবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন অন্নপূর্ণা ফার্নিচার মেমারি

রোমাঞ্চকর ফাইনালে শশিনাড়া ফুটবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন অন্নপূর্ণা ফার্নিচার মেমারি

৩০ আগস্ট, ২০২৬
নিজের টাকা খরচ করে ‘আদর্শ’ বার্তা ভাতারের বিধায়ক সৌমেনের 

নিজের টাকা খরচ করে ‘আদর্শ’ বার্তা ভাতারের বিধায়ক সৌমেনের 

৩০ আগস্ট, ২০২৬
নন্দীগ্রামে মিডডে মিল পরিদর্শনে জেলাশাসক

নন্দীগ্রামে মিডডে মিল পরিদর্শনে জেলাশাসক

৩০ আগস্ট, ২০২৬
দুর্নীতি রুখতে পঞ্চায়েতে স্পেশাল অডিট, কড়া বার্তা মন্ত্রী দিলীপের

দুর্নীতি রুখতে পঞ্চায়েতে স্পেশাল অডিট, কড়া বার্তা মন্ত্রী দিলীপের

৩০ আগস্ট, ২০২৬
আশিসের বাড়িতে মুখ্যমন্ত্রী, জড়িয়ে ধরলেন ছেলেকে

আশিসের বাড়িতে মুখ্যমন্ত্রী, জড়িয়ে ধরলেন ছেলেকে

২৯ আগস্ট, ২০২৬
তৃণমূলের প্রধান ও উপপ্রধান গ্রেপ্তার, শোরগোল বাদুড়িয়ায়

তৃণমূলের প্রধান ও উপপ্রধান গ্রেপ্তার, শোরগোল বাদুড়িয়ায়

২৯ আগস্ট, ২০২৬