বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

পুজোর আগে দার্জিলিং চিড়িয়াখানায় সুখবর, জন্ম নিল তিন হিমালয়ান গড়াল শাবক

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬
পুজোর আগে দার্জিলিং চিড়িয়াখানায় সুখবর, জন্ম নিল তিন হিমালয়ান গড়াল শাবক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং: উৎসবের মরশুমের ঠিক মুখেই পাহাড়ের পর্যটনে বাড়তি আনন্দের হাওয়া। দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক অর্থাৎ বিখ্যাত দার্জিলিং চিড়িয়াখানায় জন্ম নিল তিনটি হিমালয়ান গড়াল শাবক। এই তিন নতুন অতিথির আগমনে স্বভাবতই খুশির হাওয়া চিড়িয়াখানা চত্বরে। পুজোর ছুটিতে পাহাড়ে বেড়াতে আসা দেশ-বিদেশের হাজার হাজার পর্যটকদের কাছে এই নবজাতকেরা অত্যন্ত আকর্ষণীয় উপাদান হয়ে উঠবে বলে আশা করছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। নতুন এই তিন শাবকের জন্মের ফলে চিড়িয়াখানায় বর্তমানে গড়ালের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৫টিতে।

চিড়িয়াখানা সূত্রের খবর, নতুন জন্ম নেওয়া শাবকগুলিকে আপাতত মায়ের সঙ্গেই নিবিড় সুরক্ষায় রাখা হয়েছে। তাদের শারীরিক পরিস্থিতি এবং নিরাপত্তার ওপর সার্বক্ষণিক কড়া নজরদারি চালাচ্ছেন বনকর্মী ও চিকিৎসকেরা। তবে শুধুই গড়াল নয়, প্রজনন ও সংরক্ষণের সাফল্যের তালিকায় আরও একাধিক পালক জুড়েছে এই উচ্চ-উচ্চতার চিড়িয়াখানায়। জানা গিয়েছে, সমান্তরাল ভাবে চিড়িয়াখানার পক্ষীশালাতেও সুখবর মিলেছে। সেখানে লাল বনমুরগি ও কালিজ ফিজেন্ট-সহ বিরল প্রজাতির একাধিক পাখির জন্ম হয়েছে।
চলতি বছরের শুরুর দিকে বিরল ও বিলুপ্তপ্রায় মিশমি তাকিন এবং সিলভার ফিজেন্ট-সহ বেশ কিছু বন্যপ্রাণীর সফল প্রজনন ঘিরে বিজ্ঞানসম্মত ভাবে বিশেষ নজরদারি ও পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছিল। সেই ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবেই পুজোর প্রাক্কালে এই বন্যপ্রাণীদের নতুন শাবক ও সাবকদের জন্ম বন্যপ্রাণী প্রেমীদের মধ্যে প্রবল উৎসাহ তৈরি করেছে। পাহাড়ে আগত পর্যটকদের ঢল এবার চিড়িয়াখানামুখী হবে বলে আশাবাদী ওয়াকিবহাল মহল।

আরও খবর