বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

কসবায় ৫০টি এসি বাসের উদ্বোধন করলেন শুভেন্দু

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬
কসবায় ৫০টি এসি বাসের উদ্বোধন করলেন শুভেন্দু
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার গণপরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক ও পরিবেশবান্ধব করতে একযোগে ৫০টি নতুন সরকারি এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কসবায় পরিবহণ দফতরের প্রধান কার্যালয়ে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠান থেকে সবুজ পতাকা নাড়িয়ে এই বাসগুলির পথচলা শুরু করেন তিনি। নতুন ও পুরোনো মিলিয়ে শহরের মোট ২৪টি রুটে এই বাসগুলি চলাচল করবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং এবং প্রতিমন্ত্রী আনন্দ বর্মণ।

পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষের সুবিধার্থে এবং সরকারি বাস পরিষেবার হাল ফেরাতে বন্ধ হয়ে যাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ রুটকে নতুন করে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে শুভেন্দু অধিকারী রাজ্যের পরিবহণ মন্ত্রী থাকাকালীন যে সমস্ত রুট চালু করেছিলেন, তার মধ্যে অনেকগুলি রুট পরবর্তীকালে বন্ধ হয়ে যায়। এ দিন সেই রুটগুলিকে পুনর্বহাল করার পাশাপাশি আরও কয়েকটি নতুন রুটেও বাস নামানো হলো। ইতিমধ্যেই যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে একাধিক ব্যস্ত রুটে বাসের সংখ্যা বাড়ানো হয়েছে বলেও দফতর সূত্রে খবর।
এ দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, রাজ্যের গণপরিবহণ ব্যবস্থাকে শক্তিশালী করাই তাঁর সরকারের মূল লক্ষ্য। দূষণ নিয়ন্ত্রণে আনতে আগামী দিনে রাজ্যজুড়ে বৈদ্যুতিক (ইলেক্ট্রিক) এবং সিএনজি (CNG) চালিত বাসের সংখ্যা ধাপে ধাপে আরও বাড়ানো হবে। পরিবহণ মন্ত্রী অর্জুন সিং জানান, যাত্রীদের স্বাচ্ছন্দ্য দিতে শুধু কলকাতাই নয়, জেলাগুলির যোগাযোগ ব্যবস্থার উন্নতিতেও দ্রুত নতুন বাস নামানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। উৎসবের মরশুমের আগে এই ৫০টি নতুন এসি বাস রাস্তায় নামায় নিত্যযাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও খবর