সর্বশেষ খবর
২৫ অক্টোবর মূল গর্ভগৃহে ফিরছেন মা তারা, ঘোষণা মন্দির কমিটির
প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বীরভূম: কৌশিকী অমাবস্যার পর থেকে শিবমন্দিরে চলছে মা তারার পুজো ও দর্শন। প্রতিকূল আবহাওয়া ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছতে দেরি হওয়ায় পিছিয়ে যায় গর্ভগৃহ সংস্কারের কাজ। অবশেষে মন্দির কমিটি জানিয়েছে, আগামী ২৫ অক্টোবর ভোরে মা তারাকে বিশ্রাম মঞ্চে আনা হবে। সারাদিন পুজো-অর্চনার পর সন্ধ্যার আরতির শেষে মূল গর্ভগৃহে ফিরবেন মা তারা। সেদিন রাজরাজেশ্বরী রূপে সাজিয়ে লক্ষ্মীরূপে পুজো করা হবে তাঁকে। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে চলছে মন্দিরের সংস্কার। নতুন বেদি, রিমোটচালিত দরজা ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও তৈরি করা হয়েছে। কোজাগরী লক্ষ্মীপুজোর আগেই সমস্ত কাজ শেষ করার আশাবাদী মন্দির কমিটি।

