বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

মেসি হারতেই অরূপকে রুদ্রনীলের খোঁচা

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬
মেসি হারতেই অরূপকে রুদ্রনীলের খোঁচা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পরেই নেটপাড়ায় ট্রোলের মুখে পড়েছেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আর এই আবহে বিরোধী শিবিরের নেতাকে তীব্র কটাক্ষ করতে ছাড়লেন না অভিনেতা তথা বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। ফাইনালের আগে মেসির গোল্ডেন বুট পাওয়া নিয়ে প্রাক্তন মন্ত্রীর করা একটি মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। রবিবার আর্জেন্টিনার হারের পর সেই প্রসঙ্গ টেনেই রুদ্রনীল সংবাদমাধ্যমের সামনে রসিকতা করে বলেন, “অনেকে বলছেন, অরূপ বিশ্বাসের সঙ্গে যদি মেসির দেখা না হত, তাহলে হয়তো রেজাল্টটা অন্যরকম হত!”

অতীতে লিওনেল মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে নানাবিধ বিতর্কে জড়িয়েছিলেন অরূপ বিশ্বাস। সেই সময় জল আদালত পর্যন্ত গড়ালে খোদ বিচারপতি খোঁচা দিয়ে জানতে চেয়েছিলেন, “মেসি কি আপনার বাল্যবন্ধু?” রবিবার ফাইনাল ম্যাচের আগে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, মেসিই এবার গোল্ডেন বুট পাবেন। কিন্তু ফাইনালে আর্জেন্টিনার হারের পর সেই মন্তব্যকে হাতিয়ার করেই শুরু হয়েছে জোরদার রাজনৈতিক তরজা ও ব্যঙ্গ-বিদ্রুপ।
আর্জেন্টিনার সমর্থক হিসেবে দুঃখ প্রকাশ করলেও বিজয়ী দলের প্রশংসাই শোনা গিয়েছে রুদ্রনীলের গলায়। তিনি বলেন, “আমি আর্জেন্টিনার সাপোর্টার হতে পারি, মেসির ফ্যান হতে পারি, কিন্তু ব্রিলিয়ান্টলি যারা খেলেছে, তারাই জিতল।” তবে পরাজয়ের ধাক্কা কাটিয়ে উঠে তিনি আগামী বিশ্বকাপের দিকে তাকিয়ে বুক বাঁধছেন। প্রাক্তন মন্ত্রীর দিকে ইঙ্গিত করে তাঁর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে ফুটবল ও রাজনীতির এক অদ্ভুত মিশেল তৈরি করেছে।

আরও খবর