বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

সাইবার সেলের দক্ষতায় বড় সাফল্য, ফিরল ৫০টি মোবাইল

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬
সাইবার সেলের দক্ষতায় বড় সাফল্য, ফিরল ৫০টি মোবাইল
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: সমশেরগঞ্জ থানার পুলিশের তৎপরতায় ফের উজ্জ্বল হল পুলিশ-জনসংযোগ। হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল থানা।

বিভিন্ন সময়ে মোবাইল খোয়া যাওয়ার অভিযোগ জমা পড়েছিল থানায়। সেই সব অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সমশেরগঞ্জ থানা। সাইবার সেলের সাহায্য নিয়ে অত্যাধুনিক ট্র্যাকিং ও প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে জেলার নানা প্রান্ত থেকে ফোনগুলি উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধারের পর প্রতিটি মোবাইলের কাগজপত্র খতিয়ে দেখে আসল মালিকদের খুঁজে বের করা হয়। সোমবার থানায় একটি অনুষ্ঠানের আয়োজন করে মালিকদের হাতে ফোনগুলি তুলে দেওয়া হয়।

নিজের হারিয়ে যাওয়া দামি মোবাইল ফিরে পেয়ে আপ্লুত মালিকরা। পুলিশের ভূমিকার প্রশংসা করে তাঁরা বলেন, "এই রকম সাহায্য পেলে মানুষের পুলিশের প্রতি আস্থা আরও বাড়বে।"

থানার আধিকারিকরা জানান, মোবাইল হারিয়ে গেলে দেরি না করে সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ জানানো দরকার। তাহলে উদ্ধারের সম্ভাবনা অনেক বেশি থাকে। মানুষের হারানো সম্পদ ফিরিয়ে দিতে পুলিশ বদ্ধপরিকর। সামশেরগঞ্জ থানার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন প্রাপকেরা।

আরও খবর