বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

সীমান্তে নজরদারি বাড়াল পুলিশ, পিস্তল হাতে ধরা পড়ল রাজিব

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬
সীমান্তে নজরদারি বাড়াল পুলিশ, পিস্তল হাতে ধরা পড়ল রাজিব
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ:  সীমান্ত লাগোয়া জামালপুর জিরো পয়েন্ট। গোপন খবরের ভিত্তিতে এখানেই হানা দিল সাগরপাড়া থানার পুলিশ।

ওসি রাকেশ কুমার বিশ্বাসের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ আটক করে টিকটিকিপাড়ার বাসিন্দা রাজিব শেখকে। তার কাছ থেকে উদ্ধার হয় ১টি ৭ এমএম পিস্তল এবং ২ রাউন্ড তাজা কার্তুজ।

পুলিশের ধারণা, ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়, সীমান্ত এলাকায় এই অস্ত্র বিক্রি বা পাচারের উদ্দেশ্যেই আনা হয়েছিল।

ধৃতকে গ্রেফতারের পর অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন।

এখন পুলিশের মূল লক্ষ্য এই অস্ত্রের উৎস খুঁজে বের করা। সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র আসার কোনও চক্র সক্রিয় আছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে।

এলাকার বাসিন্দারা বলছেন, সীমান্তে পুলিশের এই তৎপরতা দরকার ছিল।

আরও খবর