বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানের সেনার ‘মিথ্যে জয়’, বিস্ফোরক ইমরানের বোন

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬
অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানের সেনার ‘মিথ্যে জয়’, বিস্ফোরক ইমরানের বোন
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ভারতের সামরিক অভিযানের সামনে মুখ পুড়েছ পাকিস্তানের। আর সেই লজ্জাজনক পরাজয় ঢাকতেই নাকি দেশের মানুষের সামনে ‘বিজয়ের মিথ্যে গল্প’ ফেঁদেছে পাক ফৌজ! রাওয়ালপিন্ডির সেনা সদর দফতরকে কাঠগড়ায় তুলে এমনই এক বিস্ফোরক দাবি করে বসলেন পাকিস্তানের কারাবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন নোরিন নিয়াজি। তাঁর এই মন্তব্যের পরই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে পাকিস্তানের অন্দরে। সেনার সম্মানহানির অভিযোগে ইতিমধ্যেই নোরিনকে তলব করেছে সে দেশের জাতীয় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)।

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নোরিন দাবি করেন, ভারতের ‘অপারেশন সিঁদুর’ ছিল অত্যন্ত সফল একটি অভিযান। সেই অভিযানে ভারতীয় সেনার রণকৌশলের সামনে কার্যত কোণঠাসা হয়ে পড়েছিল পাকিস্তান। চার দিন ধরে চলা ওই রক্তক্ষয়ী সংঘাতের যে ছবি পাকিস্তানের সামরিক নেতৃত্ব দেশের আমজনতার সামনে তুলে ধরেছিল, বাস্তব পরিস্থিতি তার চেয়ে সম্পূর্ণ আলাদা ছিল। নোরিনের স্পষ্ট অভিযোগ, নিজেদের রণক্ষেত্রের ব্যর্থতা ও বড়সড় ক্ষয়ক্ষতি আড়াল করতেই পাকিস্তান সেনাবাহিনী সাজানো সাফল্যের আখ্যান তৈরি করে দেশবাসীকে বিভ্রান্ত করছে।
এখানেই থামেননি ইমরান-ভগিনী। তিনি দাবি করেন, ভারত চাইলে ‘দুই মিনিটের মধ্যে’ পাকিস্তানকে শিক্ষা দিতে পারত, কিন্তু আন্তর্জাতিক নানা সমীকরণের কারণেই তারা বেশিদূর এগোয়নি। নোরিনের এই মন্তব্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েছে পাকিস্তানের শাসক দল মুসলিম লিগ (নওয়াজ)। তাঁদের অভিযোগ, দেশের সুরক্ষায় নিয়োজিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সেনাবাহিনীকে কালিমালিপ্ত করতেই এই ধরনের উসকানিমূলক এবং মিথ্যে প্রচার চালানো হচ্ছে।
পরিস্থিতি বেগতিক দেখে নোরিন নিয়াজির বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছে পাক প্রশাসন। সাইবার ক্রাইম এজেন্সির পক্ষ থেকে তাঁকে নোটিশ পাঠিয়ে অবিলম্বে ইসলামাবাদ কার্যালয়ে হাজির হয়ে বয়ান নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তকারীদের হুঁশিয়ারি, হাজিরা না দিলে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ করা হবে। কূটনৈতিক মহলের মতে, ইমরান খান এমনিতেই জেলবন্দি। এবার তাঁর বোনের এই ভারত-বন্দনা এবং স্বদেশের সেনাকে খোঁচা দেওয়ার ঘটনা ইমরান শিবিরের ওপর চাপ আরও বাড়িয়ে দিল।

আরও খবর