সর্বশেষ খবর
কমেডি শো-র ভাইরাল ভিডিও ঘিরে তীব্র বিতর্ক
প্রকাশিত: ১২ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ জনপ্রিয় কমেডি শো-কে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক কিছুতেই থামছে না। ‘বিগ বস সিজন ১৯’-এর দ্বিতীয় রানার-আপ তথা খ্যাতনামা কৌতুকশিল্পী প্রণীত মোরে এখন ব্যাপক সমালোচনার মুখে। তাঁর একটি শো-র ভাইরাল ভিডিও ঘিরে সমাজমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে।
ঘটনার সূত্রপাত প্রণীত মোরের একটি স্ট্যান্ড-আপ কমেডি শো থেকে। সেখানে উপস্থিত ২৩ বছর বয়সি এক দর্শক, হিমাংশু জাংরা নিজের একটি অভিজ্ঞতার কথা শেয়ার করেন। হিমাংশু দাবি করেন, তিনি এক তরুণীর সঙ্গে ডেটে গিয়েছিলেন। সেখানে তরুণীকে ৩৭০ টাকার চিকেন বিরিয়ানি খাওয়ানোর পর, তার বিনিময়ে তিনি ওই তরুণীর কাছ থেকে যৌন সুবিধা বা শারীরিক সম্পর্ক চেয়েছিলেন।এই ঘটনার ভিডিওটি সমাজমাধ্যমে প্রকাশ পেতেই তীব্র নিন্দার ঝড় ওঠে। একজন নারীর সম্মান ও সম্মতি নিয়ে প্রকাশ্য শো-তে এই ধরনের মন্তব্য করায় নেটিজেনরা ক্ষোভ উগরে দিয়েছেন।
অনেকেই এই ঘটনাকে কুরুচিকর এবং নারীবিদ্বেষী বলে আখ্যা দিয়েছেন। এই প্রথমিক বিতর্ক যখন তুঙ্গে, তখনই পুরো বিষয়টি থিতু হওয়ার আগেই প্রণীতের ওই শো-কে কেন্দ্র করে নতুন করে আরও একটি বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। একের পর এক এমন ঘটনায় শো-র বিষয়বস্তু এবং কৌতুকশিল্পীর ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেছে।

