বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

সবার মধ্যেই মা আছেন

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৬
সবার মধ্যেই মা আছেন
সন্দীপ সিনহাসন্দীপ সিনহা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

আমাদের প্রধান বাধা "আমি" ও "আমার"— এই দুটি ভাব। শ্রীরামকৃষ্ণ বললেন, কাঁচা আমি থেকে পাকা আমি তে রুপান্তরিত হয় সাধনার লক্ষ্য। শ্রীশ্রীচণ্ডীতে বর্ণিত শুম্ভ হল আমি ভাব, আর নিশুম্ভ হলো আমার ভাব। তাই উত্তর চরিতে শুম্ভ-নিশুম্ভ বধের কথা বলা হয়েছে। দুর্গা- ধ্যানে বলা হয়েছে সাত্ত্বিক উদ্যমের কথা। জীবনের লক্ষ্য কি এবং সহায় কি এটি বলে দেওয়া হলো। কিন্তু শুধু এই দুটি বিষয় জানলেই হবে না। দরকার অভ্যাস অনুশীলন। দুর্গা- ধ্যানে নিজের ভিতরের শক্তিকে জাগাতে হবে। সিংহের উপর মা। নিজেকে সিংহ কল্পনা করে, পরে সিংহবাহনা মায়ের চিন্তা। এভাবে নিজের মধ্যে যে উদ্যম উৎসাহ শক্তি রয়েছে কাজ করার, সেই শক্তিকে জাগ্ৰত করার চেষ্টা করতে হবে। ঐ শক্তির কিছুটা উদ্দীপন হলে কল্পনা করতে হবে মাকে যেন আমি নিজেই বহন করছি। এই ভাবটিই অভ্যাস করতে হবে। বৈদিক দেবীসূক্ত আছে ঋকবেদে। কিন্তু শ্রীশ্রীচণ্ডীর দেবীসূক্ত কে বলা হয় তান্ত্রিক দেবীসূক্ত। এ মূলত মাকে বারবার প্রণাম করা, তাঁর বিভিন্ন মাত্রার স্মরণ করা। এই দেবীসূক্তের শেষ শ্লোকে মায়ের কাছে প্রার্থনা করা হয়েছে যাতে তিনি ঘোর বিপদ থেকে মুক্ত করে পরমকল্যাণ করেন। এই সূক্তে বারবার " এটা দাও"  "ওটা দাও" বলা হয়নি বা চাওয়া হয়নি। এখানে মাকে বিভিন্ন ভাবে বর্ণনা করে বারবার প্রণাম জানানো হয়েছে। লক্ষ্মী রূপে মা রয়েছেন আবার অলক্ষ্মীরূপেও তিনি রয়েছেন। তিনি কালো শরীরে আবার ধোঁয়ার মতো রঙের শরীরেও। অতি সৌম্যরূপে মা আবার অতি ক্রদ্ধরেপেও মা।  সবার মধ্যে মাকে অনুভব করার চেষ্টা — এটাই সাধনা। স্বামীজীর ভাষায় —বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর? শ্রীমা সারদা দেবী একবার জ্ঞান মহারাজকে বললেন, যেনো ঐ বিড়ালটার মধ্যেও আমি আছি। দেবীসূক্ত সাধনার এই রহস্যই আমাদের সামনে খুলে দিচ্ছে।

আরও খবর