বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

প্রথম সারিতে শমীক ভট্টাচার্য, দিল্লিতে পূর্ণমন্ত্রী হওয়ার জল্পনা তুঙ্গে

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬
প্রথম সারিতে শমীক ভট্টাচার্য, দিল্লিতে পূর্ণমন্ত্রী হওয়ার জল্পনা তুঙ্গে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: সংসদের উচ্চকক্ষে হঠাৎই বদলে গেল তাঁর বসার জায়গা। আর আসন বদলের এই জ্যামিতিক পরিবর্তনের সঙ্গেই জোরদার হলো তাঁর কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দেওয়ার রাজনৈতিক জল্পনা। রাজ্যসভার ১১৬ নম্বর আসন থেকে এক ধাক্কায় বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সিট এগিয়ে এলো ২৮ নম্বরে। বিজেপির অন্দরমহল থেকে এই তথ্য সামনে আসতেই জাতীয় ও রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে।

এতদিন দিল্লির উচ্চকক্ষে একেবারে পিছনের সারির আসন বরাদ্দ ছিল শমীকবাবুর জন্য। তবে এক ধাক্কায় প্রায় তিন গুণ এগিয়ে এসে এখন তিনি বসবেন প্রথম সারির গুরুত্বপূর্ণ চেয়ারে। সংসদীয় রাজনীতিতে এই আসন পরিবর্তনকে মোটেও হালকাভাবে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ, সাধারণ নিয়ম অনুযায়ী সংসদের প্রথম দিকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আসনগুলি সাধারণত প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীর মতো শীর্ষনেতা অথবা কেন্দ্রীয় পূর্ণমন্ত্রীদের জন্যই নির্দিষ্ট থাকে।
রাজ্যে বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক পটপরিবর্তন ঘটেছে। নতুন রাজনৈতিক আবহে দিল্লির দরবারে বাংলার প্রতিনিধিত্ব বাড়াতে মরিয়া পদ্ম শিবির। অভিজ্ঞ এই বাঙালি নেতাকে কেন্দ্রীয় ক্যাবিনেটে এনে বড় কোনও মন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে বলেই মনে করছে তথ্যাভিজ্ঞ মহল। আসন এগিয়ে আসার ঘটনাটি আসলে সেই 'সবুজ সংকেত' বা পদোন্নতিরই প্রথম ধাপ বলে দাবি রাজনৈতিক শিবিরের একাংশের।
যদিও এই বিষয়ে শমীক ভট্টাচার্য বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও সিলমোহর দেওয়া হয়নি। তবে আসন পরিবর্তনের এই বিশেষ 'ইঙ্গিত' যে নিছকই কাকতালীয় নয়, তা দলের অন্দরের গুঞ্জন থেকেই স্পষ্ট।

আরও খবর