সর্বশেষ খবর
শ্রাবণের প্রথম সোমবারকে সামনে রেখে ঘাট পরিষ্কারে বিজেপি নেতৃত্ব
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: শ্রাবণ মাসের প্রথম সোমবারকে সামনে রেখে রবিবার সকালে বীরভূমের তারাপীঠ থানার অন্তর্গত মণ্ডমালি তলাই । এলাকার ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নিল হাঁসন ৫ নম্বর মণ্ডলের বিজেপি নেতৃত্ব। হাতে ঝাঁটা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার সরঞ্জাম নিয়ে নিজেরাই ঘাট পরিষ্কারের কাজে অংশ নেন তাঁরা।
শ্রাবণ মাসে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এই ঘাট থেকে জল সংগ্রহ করে তারাপীঠ মন্দির, নিজ নিজ গ্রামের শিবমন্দির এবং অন্যান্য শিবমন্দিরে জলাভিষেক করেন। প্রথম সোমবারে ভক্তদের ব্যাপক সমাগমের কথা মাথায় রেখেই ঘাটে যাতে নোংরা-আবর্জনার মধ্যে দিয়ে নামতে না হয় এবং নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে জল সংগ্রহ করা যায়, সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উদ্যোক্তারা।
এই সমাজসেবামূলক উদ্যোগকে এলাকার সাধারণ মানুষ আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন এবং উদ্যোগের প্রশংসা করেছেন।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাঁসন ৫ নম্বর মণ্ডলের সভাপতি অমর মাল, জেলা সদস্য দেবাশীষ চ্যাটার্জি, বুথ সভাপতি বিপ্লব চ্যাটার্জি-সহ বিজেপির অন্যান্য নেতা ও কর্মীরা।

