১৩০টি চারা গাছ, আর এক বুক সবুজ স্বপ্ন! অরণ্য সপ্তাহে মেমারিকে বদলে দেওয়ার লড়াই
নিজস্ব সংবাদদাতা, মেমারি: "একটি গাছ, একটি প্রাণ! এই স্লোগান কে সামনে রেখে রবিবার সকাল ১০ টা নাগাদ অরণ্য সপ্তাহ উপলক্ষে একটি স্বেচ্ছাসেবি সংস্থার উদ্যোগে মেমারি বামুনপাড়া মোড়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৩০ টি চারা গাছ বিলি করা হয়।এবং বেশ কয়েক টি বৃক্ষ রোপন করা হয় সংস্থার পক্ষ থেকে। চারদিকে যেভাবে অরণ্য ধ্বংস করা হচ্ছে, বুক চিরে মাথা তুলছে কংক্রিটের জঙ্গল, তাতে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বুক ভরে শ্বাস নেওয়ার মতো অক্সিজেনটুকু পাবে কি?
প্রকৃতির ভারসাম্য রক্ষায় এক অনন্য নজির সৃষ্টি করলো আমাদের মেমারি! অরণ্য সপ্তাহের এক বিশেষ দিনে মেমারির বুক থেকে ডাক দেওয়া হলো এক মহতী সবুজায়নের!
অরণ্য সপ্তাহ পালন উপলক্ষে মেমারীর ব্যস্ততম বামুনপাড়া মোড়ে নজরে এলো এক অভূতপূর্ব দৃশ্য। শুধু এসি ঘরে বসে বড় বড় কথা বলা নয়, পরিবেশকে বাঁচাতে সরাসরি তপ্ত রাজপথে নেমে পড়লেন 'মেমারি সম্প্রীতি ঐক্য'-এর সদস্যরা। আয়োজন করা হয়েছিল এক চারা গাছ বিতরণ কর্মসূচি সাথে বৃক্ষ রোপন।
১৩০টি চারা গাছ বিতরণ করা হয়। শুধু বিতরণ করেই কিন্তু দায়িত্ব শেষ করেননি সংগঠনের সদস্যরা, নিজস্ব উদ্যোগে চারা রোপণও করেন তারা।
সংস্থার সভাপতি আশরাফুল ইসলাম জানান,
"আমাদের প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগাতে হবে। আর শুধু লাগালেই হবে না, সেই গাছকে নিজের সন্তানের মতো ভালোবেসে বাঁচিয়ে রাখতে হবে। গাছ না বাঁচলে আমরা কেউ বাঁচব না।"

