বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

এসআরএফটিআই কাণ্ডে কড়া বার্তা দিলেন উচ্চশিক্ষামন্ত্রী

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এসআরএফটিআই কাণ্ডে কড়া বার্তা দিলেন উচ্চশিক্ষামন্ত্রী
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)-এর ক্যাম্পাসে রবিবারের অশান্তির ঘটনায় এবার কড়া বার্তা দিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। সোমবার এক অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, "স্বামীজির অপমান কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পুলিশ গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে। এই ঘটনায় দোষী কাউকেই রেয়াত করা হবে না।"

ঘটনার সূত্রপাত গত রবিবার সকালে। এসআরএফটিআই-এর প্রেক্ষাগৃহে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)পন্থী সংগঠন ‘অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত’ বা এবিজিপি একটি সভার আয়োজন করেছিল। কর্তৃপক্ষের কাছ থেকে আগাম অনুমতি নিয়েই সকাল ১০টা থেকে ওই সভা শুরু হয়। কিন্তু সভা শুরুর কিছুক্ষণের মধ্যেই গোলমালের সৃষ্টি হয়। ক্যাম্পাসের ভেতরে এই ধরনের একটি বেসরকারি সংগঠনের সভা এবং বহিরাগতদের প্রবেশ নিয়ে আপত্তি তোলেন এসআরএফটিআই-এর পড়ুয়াদের একাংশ।
পড়ুয়ারা প্রেক্ষাগৃহের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং কোন যুক্তিতে এই সংস্থাকে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাস ব্যবহার করতে দেওয়া হলো, তা নিয়ে রেজিস্ট্রারের কাছে জবাবদিহি চান। অভিযোগ, পড়ুয়ারা বিক্ষোভ দেখানোর পরেই এবিজিপি-র সদস্যরা তাঁদের ওপর চড়াও হন। পড়ুয়াদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, আক্রান্ত পড়ুয়াদের বাঁচাতে গিয়ে বেশ কয়েকজন অধ্যাপকও আহত হন। তবে এবিজিপি-র রাজ্য সভাপতি পঙ্কজ রায় বলেছিলেন, ১৫ হাজার টাকা ভাড়া দিয়ে, কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমরা সভা করছিলাম। আমাদের সংগঠন মূলত ক্রেতাসুরক্ষা, ক্রেতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির কাজ করে। কিন্তু আমাদের সভা বানচাল করার চেষ্টা করা হয়। ভারতমাতা, স্বামী বিবেকানন্দের ছবি ছিঁড়ে ফেলা হয়।
এর পর থেকেই ক্যাম্পাস চত্বর কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। রাত পর্যন্ত পড়ুয়াদের সঙ্গে ওই সংগঠনের সদস্যদের দফায় দফায় সংঘর্ষ চলে। এই ঘটনার রেশ গড়ায় সোমবারও। উচ্চশিক্ষামন্ত্রী এদিন সাফ জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরে এই ধরনের হিংসা বরদাস্ত করা হবে না। বিশেষ করে স্বামী বিবেকানন্দের মতো মণীষীর অসম্মান রাজ্য সরকার হালকাভাবে নেবে না। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।

আরও খবর