বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

তিন দশক পর মুনসিপুর জোড়া খুনের রায়, ১৬ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬
তিন দশক পর মুনসিপুর জোড়া খুনের রায়, ১৬ জনের যাবজ্জীবন
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: ২৯ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিচার পেল ভরতপুরের মুনসিপুর। ১৯৯৮ সালের জোড়া খুনের মামলায় ১৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল কান্দি মহকুমা আদালত।

আদালত সূত্রে খবর, ঘটনাটি ১৯৯৮ সালের ২৪ মে। সেদিন মুনসিপুর গ্রামের রাস্তা দিয়ে ঢাক-ঢোল বাজিয়ে একটি রাজনৈতিক মিছিল যাচ্ছিল। উল্টোদিক থেকে মহিষের গাড়ি নিয়ে আসছিলেন দুই ব্যক্তি। মিছিলের বিকট শব্দে মহিষ ক্ষেপে যেতে পারে, এই ভয়ে তাঁরা মিছিলের লোকজনকে একটু আস্তে বাজনা বাজাতে বলেন।

অভিযোগ, এই অনুরোধের পরই মিছিল থেকে একদল যুবক তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে। লাঠি ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় দু'জনকেই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় ২৬ জনের নামে ভরতপুর থানায় খুনের মামলা রুজু হয়।

দীর্ঘ ২৯ বছর ধরে মামলাটি আদালতে বিচারাধীন ছিল। সাক্ষী, পাল্টা সাক্ষী ও আইনি প্রক্রিয়ায় কেটে যায় প্রায় তিন দশক। সোমবার সেই মামলার চূড়ান্ত রায় ঘোষণা হয়।

আদালত জানিয়েছে, অভিযুক্ত ২৬ জনের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে বিচার চলাকালীন। প্রমাণের অভাবে ৬ জন বেকসুর খালাস পেয়েছেন। বাকি ১৬ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক।

রায়ের পর নিহতদের পরিবারে স্বস্তি ফিরেছে। দেরিতে হলেও ন্যায়বিচার পেয়েছেন বলে জানিয়েছেন তাঁরা।

আরও খবর